ইসরাইলের হয়ে যুদ্ধ করছে কিছু নচ্ছার প্রোটিয়া!

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

রক্তক্ষয়ী যুদ্ধ চলছে ফিলিস্তিনের গাজা উপত্যকায়। হামাস যোদ্ধাদের সঙ্গে না পেরে, নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইলি সৈন্যরা। কিন্তু এর মাঝে বিভিন্ন সূত্র বলেছে, গাজায় যেসব ইসরাইলি সৈন্য যুদ্ধে অংশ নিয়েছে তাদের মধ্যে আফ্রিকার নাগরিকও আছে। আর এই খবর শুনেই চড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ফিলিস্তিনে ইসরাইলের এই ধ্বংসযজ্ঞকে গণহত্যা হিসেবেও উল্লেখ করেছেন আফ্রিকার প্রেসিডেন্ট। এই খবর প্রকাশ করেছে টাইমস অফ ইসরাইলসহ বেশ কিছু গণমাধ্যম।

দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে শান্তি এবং ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনিদের ওপর অবর্ণনীয় নিপীড়নকে বর্ণবাদী শাসনের সময়কার দুর্দশার সঙ্গে তুলনা করেছে দেশটি। এরিমধ্যে ইসরাইল থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করেছে সিরিল রামাফোসা সরকার। এর মধ্যেই যখন এমন খবর এলো তখন আর চুপ থাকতে পারেননি আফ্রিকা মহাদেশের এই শীর্ষ নেতা।

তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় ইসরাইলের হয়ে লড়াইরত আফ্রিকার নাগরিকরা ঘরে ফিরলেই তাদের বিচারের মুখোমুখি করা হতে পারে। কিছু আফ্রিকার নাগরিক আইডিএফে যোগ দেয়ার খবরে ভয়াবহ রকমের উদ্বিগ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ধরনের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবেও দেখছে মন্ত্রণালয়। শুধু তাই নয় এটিকে আন্তর্জাতিক অপরাধও বলছে দেশটি।

তবে ঠিক কতজন নাগরিক আইডিএফে যোগ দিয়েছে তা এখনো জানাতে পারেনি সাউথ আফ্রিকা। যদিও কতজন আইডিএফের সাথে যুক্ত সেটি নিশ্চিতে জাতীয় নিরাপত্তা সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের হয়ে লড়াইয়ের জন্যে নাগরিকদের আগে অনুমতি নিতে হয়। দেশের সমর্থন নেই এমন যুদ্ধে জড়িত থাকার জন্যে নাগরিকরা সাউথ আফ্রিকার জাতীয়তা হারানোর ঝুঁকিও তৈরি হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিদের সমর্থনে কাজ করছে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে গাজায় নির্বিচারে হামলা চালানোর দায়ে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির প্রেসিডেন্ট রিসিল রামাফোসা এ অভিযোগ দায়েরের তথ্য নিশ্চিতও করেছেন।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর