হামাসের হাত থেকে বন্দি উদ্ধারে কাজ করবে যুক্তরাষ্ট্র

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৭:৪৭ পিএম

হামাসের হাত থেকে বন্দি উদ্ধারে যুক্তরাষ্ট্র কাজ করবে বলে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনকে আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সোমবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীকে এ আশ্বাস দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

চলমান সংঘাতে ইসরাইলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ব্লিঙ্কেন বলেছেন, হামাসের হামলার বিরুদ্ধে ইসরায়েলের নিজের প্রতিরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। ইসরাইলি মন্ত্রীকে তিনি আশ্বাস দিয়েছেন, হামাসের বন্দিদের মুক্ত করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। খবর সিএনএন’র।

হামাসের হাতে জিম্মিদের মধ্যে রয়েছে ইসরাইলি, ব্রাজিলিয়ান ও মেক্সিকানসহ বিদেশি নাগরিক। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, সেখানে ‘সম্ভাব্য’ মার্কিন নাগরিকও বন্দি থাকতে পারেন।

যুদ্ধ বন্ধের প্রচেষ্টার জন্য ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছেন ব্লিঙ্কেন। সেই সঙ্গে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কোলোনাকে তিনি বলেছেন, হামাসের সহিংসতা বন্ধ করা আমাদের যৌথ লক্ষ্য।

শনিবার সকালে অবরুদ্ধ গাজা থেকে ইসরাইলে প্রবেশ করে হামলা চালান কয়েক শত হামাস যোদ্ধা। পাশাপাশি ইসরাইলে রকেট হামলা চালায় তারা।

এর জবাবে গাজায় বিমান হামলা শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী, জারি করা হয়েছে সর্বাত্মক অবরোধ। চতুর্থ দিনেও ইসরাইলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে।

এখন পর্যন্ত ফিলিস্তিনে সাত শতাধিক ও ইসরাইলে ৯ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। হামাস অন্তত ১০০-১৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। উভয় পক্ষে আহতের সংখ্যা আরও কয়েক হাজার।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর