মার্কিন মা-মেয়েকে মুক্তি দিলো হামাস

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ০৫:২৫ পিএম

ইসারাইলে হামলা চালিয়ে বন্দি করে নেওয়া জিম্মিদের মধ্যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। মানবিক বিবেচনায় ওই মা-মেয়েকে মুক্তি দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর থেকে হামাসের জিম্মি দশায় থাকা মা-মেয়ের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি’র।

মুক্তিপ্রাপ্তরা হলেন জিডিথ রান্নান ও তার ১৭ বছরের মেয়ে নাতালি। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার হামাস তাদের ছেড়ে দিলে ইসরায়েলের দিকে রওনা হন। এরপরই দু’জনের ছবি প্রকাশ করে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস। 

শুক্রবার সন্ধ্যায় ওই দুই মার্কিন নাগরিকের সঙ্গে ফোনালাপ হয়েছে বাইডেনের। মার্কিন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘হামাসের জিম্মি দশা থেকে মুক্তি পাওয়া দুই মার্কিনির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। আমরা খুবই খুশি যে তারা নিরাপদে ফিরেছেন। গাজায় জিম্মি থাকা অন্যান্যদেরও ফিরিয়ে প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে আমাদের চেষ্টার ত্রুটি নেই।’

হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের হাতে গত ৭ অক্টোবর থেকে গাজার অজানা স্থানে আটক ছিলেন তারা দুজন। মুক্তি দেওয়ার সময় একটি ভিডিও ধারণ করে শেয়ার করেছে গোষ্ঠীটি। 

গাজায় হামাসের হাতে ইসরাইলিসহ অন্তত ২০০ জন জিম্মি আছে। তাদের ছাড়াতে ব্রিগেডের সঙ্গে কাজ করেছে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)।

ইসরাইলি বাহিনীর দীর্ঘদিনের চলমান দমন-পীড়ন ও দখলদারিত্বে প্রতিবাদে গত ৭ অক্টোবর সিরিজ রকেট হামলা চালায় হামাস। তাদের হামলায় এক হাজার ৪০০’র বেশি ইসরাইলি নিহত হন। ওইদিন থেকে গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। এতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে উপত্যকাজুড়ে। অব্যাহত হামলায় ফিলিস্তিনের মৃত্যু ছাড়িয়েছে চার হাজার। বাস্তুচ্যুত ১০ লাখের বেশি ফিলিস্তিনি।

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর