ইসরাইল-ফিলিস্তিন সংঘাত

নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবে চীন ও রাশিয়ার ভেটো

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০২:১১ পিএম

ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চলমান সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। 

মার্কিন প্রস্তাবে মানবিক ত্রাণ সরবরাহে লড়াইয়ে বিরতি, বেসামরিকদের সুরক্ষা, হামাসসহ গাজার অপরাপর সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। খবর রয়টার্স’র।

ইসরাইলি বোমা বর্ষণে গাজা উপত্যকায় মানবিক সংকট ও বেসামরিকদের মৃত্যুতে বিশ্বজুড়ে নিন্দার মুখে শনিবার খসড়া প্রস্তাবটি উত্থাপন করে যুক্তরাষ্ট্র। মাত্র কয়েক দিন আগে মানবিক ইস্যু কেন্দ্রিক ব্রাজিলের একটি প্রস্তাবে ভেটো দেওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের খসড়া উত্থাপন করলো। ওই সময় ওয়াশিংটন বলেছিল, মার্কিন নেতৃত্বাধীন কূটনৈতিক উদ্যোগের জন্য আরও সময় প্রয়োজন।

প্রাথমিক খসড়ায় অনেক কূটনীতিক অবাক হয়েছিলেন। কারণ এতে ইসরাইলের প্রতিরক্ষার অধিকার ও সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইরানের প্রতি দাবি জানানো হলেও এতে ত্রাণ সরবরাহের জন্য কোনও মানবিক যুদ্ধবিরতির আহ্বান অন্তর্ভুক্ত ছিল না। যদিও ভোটাভুটিতে যাওয়ার আগে প্রস্তাবটিতে পরিবর্তন আনা হয়।

চীন ও রাশিয়া ভেটো দেওয়ার পর নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতি জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস-গ্রিনফিল্ড বলেছেন, আমরা আপনাদের সবার কথা শুনেছি। যদিও আজকের ভোট ছিল হতাশাজনক। আমাদের নিরুৎসাহিত করা উচিত নয়।

নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো যুক্তরাষ্ট্রের একটি বিরল উদ্যোগ। জাতিসংঘে ওয়াশিংটন সবসময় মিত্র ইসরাইলকে রক্ষা ও সমর্থন দিয়ে আসছে।

মার্কিন প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের দশ সদস্য ভোট দেয়, ভোটদানে বিরত ছিল ব্রাজিল ও মোজাম্বিক। বিপক্ষে ভোট দেয় সংযুক্ত আরব আমিরাত। ভেটো দেয় চীন ও রাশিয়া।

ভোটাভুটির পর চীনা দূত ঝেং জুন বলেন, যুদ্ধবিরতি, লড়াইয়ের অবসান ও সংঘাত সমাধানে বিশ্বের বলিষ্ঠ কণ্ঠস্বরের প্রতিফলন নেই খসড়া প্রস্তাবে। এই মুহূর্তে যুদ্ধবিরতি শুধু একটি কূটনৈতিক পরিভাষা নয়। এটির অর্থ হলো অনেক বেসামরিকের জন্য জীবন ও মৃত্যু।

রুশ দূত ভাসিলি নেবেঞ্জিয়া অভিযোগ করেছে, মার্কিন প্রস্তাবে গাজায় স্থল অভিযানের অনুমতি দেওয়া হয়েছে। যদিও হাজারো ফিলিস্তিনি শিশু মারা যাচ্ছে।

মার্কিন প্রস্তাবে ভেটো দেওয়ার পর রাশিয়ার প্রস্তুতকৃত আরেকটি খসড়া প্রস্তাবে ভোটাভুটি হয়। এতে মানবিক যুদ্ধবিরতি ও গাজার উত্তর থেকে দক্ষিণে বেসামরিকদের চলে যাওয়ার নির্দেশ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এই প্রস্তাবও পাস হয়নি। পক্ষে পড়েছে মাত্র চার ভোট। এটি ছিল রাশিয়ার দ্বিতীয় খসড়া প্রস্তাব। এর আগে ১৬ অক্টোবর আরেকটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল রাশিয়া। সেটিও পাস হয়নি।

নিরাপত্তা পরিষদে ১৫ সদস্যের মধ্যে পক্ষে ৯টি ভোট এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া ও চীনের কোনও ভেটো না থাকলেই কেবল কোনও প্রস্তাব পাস হয়।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগে থেকেই মানবিক যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়ে আসছেন।

নিরাপত্তা পরিষদে চলমান এমন অচলাবস্থার মধ্যে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩ সদস্য দেশ একটি খসড়া প্রস্তাবে ভোট দেবে। যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে এই প্রস্তাব উত্থাপন করেছে আরব দেশগুলো। সাধারণ পরিষদে কোনও দেশের ভেটো ক্ষমতা নেই। তবে এই পরিষদে গৃহীত প্রস্তাব বাস্তবায়নের কোনও আইনি বাধ্যবাধকতাও নেই, তবে রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর