ছিনতাই হওয়া ইসরাইলি জাহাজ উদ্ধার মার্কিন যুদ্ধজাহাজের

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০৪ পিএম

ইয়েমেনের হুতিদের হাতে আটক ইসরাইলি মালিকানায় থাকা একটি জাহাজ উদ্ধার করেছে মার্কিন নৌবাহিনী। রোববার এডেন উপসাগরে সশস্ত্র হুতি বিদ্রোহীদের দখলে নেওয়া একটি বাণিজ্যিক ট্যাঙ্কার থেকে জরুরি সাহায্যের ডাকে সাড়া দেয় ইউএস সেন্ট্রাল কমান্ড।

মার্কিন ডেস্ট্রয়ার ইউএসএস মেসনের সহায়তায় এসময় জাহাজ ছিনতাইয়ের সঙ্গে জড়িত পাঁচজনকে আটকও করা হয়। খবর আল-জাজিরা’র।

আল-জাজিরাসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের থেকে জানা যায়, অজ্ঞাত কিছু বন্দুকধারী এডেন উপসাগর থেকে সেন্ট্রাল পার্ক নামের তেলের ট্যাংকারটি ছিনতাই করে নিয়ে যায়। এই জাহাজে করে তরল রাসায়নিক বহন করা হচ্ছিলো। জাহাজটি পরিচালনা করে ইসরাইলি মালিকানাধীন জোডিয়াক মেরিটাইম লিমিটেড। এটি লন্ডনভিত্তিক একটি আন্তর্জাতিক নৌযান ব্যবস্থাপনা কোম্পানি।

গত সপ্তাহে ছিনতাই হওয়া মালবাহী জাহাজ ‘গ্যালাক্সি লিডার’র মতো ‘সেন্ট্রাল পার্ক’ও হুতি বিদ্রোহীরাই ছিনতাই করেছে বলে ধারণা করা হচ্ছিল। কারণ ইসরাইলি মালিকানায় থাকা আরও জাহাজ ছিনতাই করা হবে বলে ঘোষণা দিয়েছিল সংগঠনটি।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ এবং ওই ট্যাংকারটি লক্ষ্য করে ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত অংশ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে জাহাজ থেকে ১০ নটিক্যাল মাইল দূরে এসে পড়ে। ফলে জাহাজ বা নাবিকদের কোনও ক্ষতি হয়নি।

ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে বলেছে, তাদের প্রতিরোধের মুখে পাঁচজন সশস্ত্র ব্যক্তি জাহাজটি ছেড়ে দিয়ে তাদের ছোট নৌকায় পালানোর চেষ্টা করে। মার্কিন বাহিনী তাদের পিছু নিলে শেষ পর্যন্ত আত্মসমর্পণ করে অস্ত্রধারীরা।

তবে হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমা হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ ও বিরামহীন হামলা চালিয়েছে ইরান। সোমবার মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'ইউএসএস ট্রক্সটান' এবং...
পারস্য উপসাগরের নীল জলরাশি এখন আক্ষরিক অর্থেই বারুদের স্তূপে পরিণত হয়েছে। হরমুজ প্রণালী কার দখলে থাকবে, ওয়াশিংটন নাকি তেহরান- এই প্রশ্নে সোমবার এক চরম নাটকীয় মুহূর্তের সাক্ষী হলো বিশ্ব। ইরানের...
হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এখন এক অদ্ভুত ও চরম ঝুঁকিপূর্ণ মোড় নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘস্থায়ী মার্কিন নৌ-অবরোধে পিষ্ট ইরান এখন মার্কিন যুদ্ধজাহাজ...
পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর ছয়টি ট্যাকটিক্যাল যুদ্ধজাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই অভিযানে বিপুল সংখ্যক মার্কিন সেনা...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর