হামাসের সুড়ঙ্গে সাগরের পানি ঢালছে ইসরাইল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম

ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের সুড়ঙ্গগুলোতে সাগর থেকে পম্পের সাহায্যে পানি ঢালতে শুরু করেছে ইসরাইলি সেনাবাহিনী। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বুধবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে । প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে ধ্বংস করার জন্য ভূমধ্যসাগর পাম্পের মাধ্যমে থেকে হামাসের সুড়ঙ্গগুলোতে পানি ঢালা হচ্ছে। হামাসকে ধ্বংস করার জন্য এই প্রক্রিয়াকে বড় ধরনের কৌশল বলা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে এ প্রক্রিয়া চলতে পারে। 

সুড়ঙ্গগুলো ৩০০ মাইল পর্যন্ত বিস্তৃত। সুড়ঙ্গের যে বিশাল গোলকধাঁধা রয়েছে সেখানে সাগর থেকে সেচের মাধ্যমে পানি ঢালতে শুরু করেছে ইসরাইল।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এ বিষয়ে গত মাসে প্রাথমিক পরীক্ষা করা হয়েছিল। নভেম্বরের মাঝামাঝি সময়ে আল-শাতি শরণার্থী শিবিরের প্রায় এক মাইল উত্তরে কমপক্ষে পাঁচটি পাম্প স্থাপনের কাজ সম্পন্ন করেছে ইসরাইলি সেনাবাহিনী। সেগুলো ঘণ্টায় হাজার হাজার ঘনমিটার পানি সুড়ঙ্গে ঢালতে সক্ষম।  

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, এ পানি কয়েক সপ্তাহের মধ্যেই সুড়ঙ্গগুলো প্লাবিত করতে সক্ষম। অবশ্য ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে মুখ খোলেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও।

অন্যদিকে, মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছেন সুড়ঙ্গে পানি ঢালা নিয়ে। তারা বলেছেন, সামুদ্রিক পানি ব্যবহার করা কার্যকর নাও হতে পারে এবং এতে করে গাজার বিশুদ্ধ পানির সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর