রাফায় হাসপাতালের কাছে বিমান হামলায় নিহত ২০

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৭ পিএম

গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় কুওয়াইতি হাসপাতালের কাছে আবাসিক একটি ভবনে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে অনেকে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার চালানো এ হামলায় হতাহতরা সবাই বেসামরিক নাগরিক বলে জানান গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা। খবর আল-জাজিরা’র।

আল-জাজিরার সংবাদদাতা তারেক আবু আজজুম জানিয়েছেন, ‘ইসরাইলের বিমান হামলায় ওই আবাসিক ভবনটি ধ্বংস হয়ে গেছে। ভবনটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।’ হামলার পরপরই সেখানে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলেও জানান তিনি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে রাফাহ শহরে হামলায় ২০ জনের মতো মানুষ নিহত হয়েছেন। আরও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন। সম্ভবত তারা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

রয়টার্সের খবরে এ হামলায় ৫৫ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। নুসিরাতের বেশ কয়েকজন আহত ব্যক্তিকে জাবালিয়ার আল-আওদা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে বলে জানায় আল-জাজিরা।

এছাড়াও বৃহস্পতিবার রাতে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকার একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট বলেছে, মাঘাজি শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় তিন ফিলিস্তিনি নিহত ও ছয়জন আহত হয়েছেন।

এদিকে, ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি মধ্য গাজায় শরণার্থী শিবিরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। শরণার্থী শিবিরের দিকে ইসরাইলি সেনারা অগ্রসর হওয়ায় আনুমানিক দেড় লাখ সেখান থেকে পালাতে বাধ্য হচ্ছেন বলে জানায় বিবিসি।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় গাজায় ২১০ জন নিহত হয়েছেন বলে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর ইসরায়েলের হামলার পর থেকে গাজায় এখন পর্যন্ত কমপক্ষে ২১ হাজার ৩২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৫৫ হাজার ৬০৩ জন। ইসরাইলে হামাসের হামলায় নিহতের সংখ্যা পৌঁছেছে ১ হাজার ১৩৯ জনে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর