ইসরাইলে সড়ক অবরোধ করে বিক্ষোভে জিম্মিদের স্বজনরা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:২০ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ গোষ্ঠী হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের অবিলম্বে মুক্তির দাবিতে তেল আবিবে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তাদের স্বজনসহ শতাধিক মানুষ। 

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির কাছে বিক্ষোভের পর বুধবার তেল আবিবের প্রধান মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এসময় নেতানিয়াহু সরকারকে জিম্মিদের মুক্তির দাবিতে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য চাপ দেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

জিম্মিদের মুক্তির দাবিতে তাদের পরিবার এবং সমর্থকদের সর্বশেষ প্রতিবাদের ঘটনা ছিল এটি। প্রতিবাদকারীদের অভিযোগ, নেতানিয়াহু এবং তার প্রশাসন জিম্মিদের নিরাপদভাবে ফিরিয়ে আনার প্রচেষ্টায় যথেষ্ট কাজ করছেন না।

সড়ক অবরোধ করে বসে থাকা এক বিক্ষোভকারীকে ওঠানোর চেষ্টা করছে ইসরাইলি পুলিশ। ছবি: এপি।

বিক্ষোভকারীরা ইসরাইলি সামরিক ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিকটবর্তী সদর দপ্তরের বাইরের দিকে বিক্ষোভ নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এর আগেই তাদের আইলোন হাইওয়ে থেকে সরিয়ে দেয় ইসরাইলি পুলিশ।

বিক্ষোভকারীদের কিছু ছবিও প্রকাশ করেছে আল-জাজিরা। এসব ছবিতে তাদের সড়ক অবরোধ করে রাখতে দেখা যায়। আরেকটি ছবিতে এক পুলিশ সদস্যকে সড়কে বসে পড়া এক বিক্ষোভকারীকে টেনে ওঠানোর চেষ্টা করতে দেখা গেছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
ভারতের কেন্দ্রীয় সরকারের নিষেধাজ্ঞা ও নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে নজিরবিহীন ঝটিকা বিক্ষোভ প্রদর্শন করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। কেন্দ্র সরকার যন্তর মন্তরকে...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লির রাজপথে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ এবং তরুণদের 'ককরোচ জনতা পার্টির (সিজেপি) যৌথ গণ-আন্দোলন এবার এক নজিরবিহীন ও অগ্নিগর্ভ মোড় নিল।...
‘শিখ সম্প্রদায়কে অপমান করেছেন মোদী’ রাজধানী দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ঘটে যাওয়া তুলকালাম কাণ্ড, গণ-গ্রেপ্তারি আর ‘অঘোষিত জরুরি অবস্থা’র মেঘ কাটতে না কাটতেই এবার সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার দ্বিগুণ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর