গাজায় ত্রাণ সরবরাহের পথ খোলার ঘোষণা ইসরাইলের

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:২৫ পিএম

দুর্ভিক্ষের হুমকির মুখে পড়া অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলে ইসরাইল ‘অস্থায়ী’ ত্রাণ বিতরণের অনুমতি দেবে। গাজা যুদ্ধের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতিতে পরিবর্তন আনার বিষয়ে ওয়াশিংটন সতর্ক করার কয়েক ঘণ্টা পর শুক্রবার এ ঘোষণা দিলো ইসরাইল।

বৃহস্পতিবার প্রায় ৩০ মিনিট টেলিফোনে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেন, ইসরাইল বিষয়ে মার্কিন নীতি গাজার বেসামরিক এবং সাহায্য কর্মীদের সুরক্ষার ওপর নির্ভর করছে। আর এটি ওয়াশিংটনের সামরিক সহায়তার সম্ভাব্য শর্তগুলোর প্রথম ইঙ্গিত। খবর এএফপি’র।

দুই নেতার মধ্যে এই ফোনালাপের মাত্র কয়েক ঘণ্টা পর জেরুজালেমে স্থানীয় সময় মধ্যরাতে ইসরাইল ঘোষণা দেয় যে, তারা অবরুদ্ধ গাজায় আরও সাহায্য সরবরাহের পথ খুলে দিবে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা অ্যাশদোদ বন্দর এবং ইরেজ ল্যান্ড ক্রসিংয়ের মাধ্যমে ‘অস্থায়ী’ সাহায্য সরবরাহের অনুমোদন দেওয়ার পাশাপাশি কেরেম শালোম ক্রসিংয়ে প্রতিবেশী দেশ জর্ডান থেকে সরবরাহ বৃদ্ধি করেছে।

হোয়াইট হাউস ইসরায়েলের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, সেগুলো ‘এখন সম্পূর্ণ এবং দ্রুত বাস্তবায়ন করতে হবে’।

হামাসের বিরুদ্ধে ছয় মাসের যুদ্ধের কারণে ইসরাইল ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে পড়েছে। দেশটির প্রধান সমর্থক ওয়াশিংটনও গাজায় ইসরাইলের অমানবিক কর্মকাণ্ডের বারবার তিরস্কার করেছে।

হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবরের হামলার পর থেকে ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৩৭ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। সেখানে যুদ্ধের কারণে দুর্ভিক্ষের ব্যাপারেও সতর্ক করা হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর