ইসরাইলে কারাবন্দি ফিলিস্তিনি লেখক দাক্কার মৃত্যু

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম

ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনি ঔপন্যাসিক এবং অধিকারকর্মী ওয়ালিদ দাক্কা ইসরাইলের শামির মেডিক্যাল সেন্টারে মারা গেছেন। তিনি  ক্যান্সারে ভুগছিলেন। ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন এ খবর জানিয়েছে।

ইসরাইলের ফিলিস্তিনি অধ্যুষিত বাকা আল-গারবিয়ে শহরে বাসিন্দা দাক্কা। তিনি ৩৮ বছর ধরে ইসরাইলি কারাগারে বন্দি ছিলেন বলে ফিলিস্তিনি বন্দি ও সাবেক বন্দি বিষয়ক কমিশন জানিয়েছে। খবর আল-জাজিরা’র। 

কমিশনের দাবি, ‘ধীরে ধীরে হত্যা’ করার নীতি প্রয়োগ করার কারণে দাক্কা মারা গেছেন।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা দাক্কাকে ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের কারাগারে কিভাবে দাক্কার মৃত্যু হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছে।

ইসরাইলের অতি-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির বলেছেন, দাক্কার মৃত্যুতে ইসরাইল ‘কাঁদছে না’। তিনি তাকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেছেন, ‘দাক্কার স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং এটা ‘সন্ত্রাসীদের জন্য নির্ধারিত মৃত্যুদণ্ডের অংশ’ ছিল না।

কারাবন্দি দাক্কার মুক্তির দাবিতে বিক্ষোভ। ছবি: সংগৃহীত।

১৯৮৬ সালে এক ইসরাইলি সেনাকে হত্যার দায়ে ইসরাইল সরকার তাকে গ্রেপ্তার করে। তখন থেকেই তিনি কারাবন্দি ছিলেন। জেলে থাকা অবস্থায় দাক্কা কয়েকটি বই লিখেছেন, এর মধ্যে শিশুদের নিয়ে লেখা একটি বইও আছে।

কারাবন্দি অবস্থায়ই ১৯৯৯ সালে সানা সালামেকে বিয়ে করেন দাক্কা। কারাগার থেকে গোপনে দাক্কার শুক্রাণু পাচার করে এনে গর্ভে স্থানান্তরের মাধ্যমে ২০২০ সালে তার স্ত্রী এক কন্যাসন্তান মিলাদের জন্ম দেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
বিমানের ইঞ্জিনের বিকট গর্জন কিংবা বর্ষার মেঘের মেঘগর্জন, এখনো আতঙ্কে শিউরে ওঠেন গাজার ৩৫ বছর বয়সী সিস্টেমস ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবেদ। গাজায় ২০২৫ সালের সেই ভয়াবহ ইসরায়েলি বিমান হামলার ক্ষত তিনি আজও...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর