হামাসের রকেটের জবাবে ইসরাইলি হামলায় নিহত ১৯

আপডেট : ০৬ মে ২০২৪, ০৫:২৩ পিএম

ইসরাইলি সেনাদের লক্ষ্য করে হামাসের রকেট হামলায় তিন সেনার মৃত্যুর জবাবে রাফায় ইসরাইলি বাহিনীর চালানো পাল্টা হামলায় ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা।

এর আগে, দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকার রাফাহ সীমান্তের কাছে হামাসের একটি সশস্ত্র শাখার রকেট হামলায় তাদের তিন সেনা নিহত হয়েছে বলে জানায় ইসরাইলের সামরিক বাহিনী (আইডিএফ)। খবর আল-জাজিরা’র।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি ক্রসিং এবং এর আশপাশের এলাকায় ইসরাইলি বাহিনীর একটি দলকে লক্ষ্য করে চালানো হয়েছে বলে হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড জানিয়েছে। আইডিএফ জানিয়েছে, হামাসের রকেট হামলার জবাবে দক্ষিণ গাজার রাফায় ১০টি প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, আহত আরও ১২ জন সেনার মধ্যে তিনজনের অবস্থা বেশ গুরুতর। হামাসের সশস্ত্র শাখাটি রকেট হামলার দাবি করার পর ইসরাইলি কর্তৃপক্ষ ক্রসিং বন্ধ করে দেয়। ওই ক্রসিং দিয়ে গাজায় ত্রাণ সহায়তা সরবরাহ করা হচ্ছিলো।

এদিকে, হামাসের হামলার পর রাফার একটি বাড়িতে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। এতে তিনজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ফিলিস্তিনি চিকিৎসকরা নিশ্চিত করেছেন।

আইডিএফ মুখপাত্র পিটার লার্নার জানান, দ্রুতগতিতে হামাসের হামলার জবাব দিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। তারা ধেয়ে আসা রকেটগুলো ধ্বংস করে দিয়েছে।

তিনি বলেন, এটি আমাদের দৃষ্টিকোণ থেকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা। এটা অগ্রহণযোগ্য এবং এই ঘটনার তদন্ত চলছে। সেখানে ঠিক কী ঘটেছে, তা খতিয়ে দেখবে বিমানবাহিনী। ওই এলাকায় অবস্থানরত ভারী যন্ত্রপাতি, ট্যাঙ্ক এবং বুলডোজার পাহারা দেওয়ার সময় সৈন্যদের ওপর এ হামলা চালানো হয়।

এদিকে, রাফাহ ক্রসিং থেকে হামলা চালানোর ঘটনা উল্লেখ করে হামাস গাজায় বেসামরিক জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে ইসরাইল। তবে হামাস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যরাতের ঠিক আগে রাফাহ শহরের আরেকটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ নয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের ওই রকেট হামলার পর রাফায় ইসরাইলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জন প্রাণ হারিয়েছেন বলে জানান তারা।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
যুক্তরাষ্ট্র-ইসরাইল বনাম ইরান যুদ্ধ শুরু হওয়ার পর গত ছয় সপ্তাহের মধ্যে বুধবার ছিলো লেবাননের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন। এদিন ইসরায়েলি সেনাবাহিনী লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে, যাতে...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া চূড়ান্ত সময়সীমা বা ‘ডেডলাইন’ শেষ হওয়ার আগেই ইরানে ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খুলে দেয়া এবং যুদ্ধবিরতি...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর