হামাসের হামলায় পাঁচ ইসরাইলি সেনার মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২৪, ০১:৫০ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরাইলি বাহিনীর তুমুল লড়াই চলছে। এ লড়াইয়ে বুধবার পাঁচ ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ে আরও পাঁচ সেনা নিহত হয়েছে। ওই সেনারা বুধবার ‘যুদ্ধে’ নিহত হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। খবর এএফপি’র।

তবে, কী কারণে বা কীভাবে তারা মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ওই বিবৃতিতে জানায়নি ইসরাইলি বাহিনী।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর গাজা উপত্যকায় ইসরাইলের পাঁচ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। ওই এলাকায় হামাসের বিরুদ্ধে সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে সম্প্রতি আবারও সংগঠিত হচ্ছে। যে কারণে সেখানে হামাসের বিরুদ্ধে আবারও জোরালো আক্রমণ শুরু করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের উত্তরাঞ্চলে ঢুকে এক হাজার ২০০ জনের বেশি মানুষকে হত্যা করেন গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সদস্যরা। পরে ওই দিন গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

এরপর গত ২৭ অক্টোবর থেকে গাজায় একযোগে স্থল, আকাশ ও সমুদ্রপথে ত্রিমাত্রিক সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল। তখন থেকে এই পর্যন্ত গাজা উপত্যকায় হামাসের সঙ্গে লড়াইয়ে ইসরাইলের সামরিক বাহিনীর অন্তত ২৭৮ সেনা নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর