ইসরাইলি যুদ্ধকালীন মন্ত্রীসভা থেকে গ্যান্টজের পদত্যাগের হুমকি

আপডেট : ১৯ মে ২০২৪, ০১:৩৫ পিএম

গাজায় যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা না থাকলে পদত্যাগ করবেন বলে হুমকি দিয়েছেন ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীসভার সদস্য বেনি গ্যান্টজ। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজার জন্য ৮ জুনের মধ্যে ছয়টি কৌশলগত লক্ষ্য অর্জনের পরিকল্পনার দাবি করেছেন গ্যান্টজ।

নেতানিয়াহুকে উদ্দেশ্য করে গ্যান্টজ বলেন, ‘যদি আপনি জাতীয় স্বার্থকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেন, তাহলে আপনি আমাদেরকে এই সংগ্রামে অংশীদার হিসেবে পাবেন। কিন্তু যদি উগ্রপন্থা বেছে নেন এবং পুরো জাতিকে সর্বনাশের দিকে নিয়ে যান, তাহলে আমরা সরকার ছাড়তে বাধ্য হবো।’  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

অবশ্য নেতানিয়াহু তার এই মন্তব্যকে ফালতু কথা হিসেবে উল্লেখ করে বলেছেন, এর অর্থ ইসরাইলের পরাজয়। আর টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে গ্যান্টজ বলেন, ইসরাইলের মানুষ আপনাকে দেখছে।

গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের পরদিনই বেনিয়ামিন নেতানিয়াহু, বেনি গ্যান্টজ ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে নিয়ে এই যুদ্ধকালীন মন্ত্রীসভা গঠিত হয়। কিন্তু যুদ্ধোত্তর গাজার শাসনভার কে নেবে বা গাজার ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এই মন্ত্রীসভায় ভাঙনের সুর দেখা দিয়েছে। 

কয়েকদিন আগেই যুদ্ধকালীন মন্ত্রীসভার আরেক সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট নেতানিয়াহুর সমালোচনা করেছেন। তিনি নেতানিয়াহুকে জনসমক্ষে বলার আহ্বান জানিয়েছেন যে, গাজায় বেসামরিক ও সামরিক শাসন নেওয়ার কোনো পরিকল্পনা ইসরাইলের নেই। গ্যালান্টের এমন মন্তব্যের পরপরই পদত্যাগের হুমকি দিলেন গ্যান্টজ।

যুদ্ধের দিকনির্দেশনা নিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক বিরোধের মধ্যেও, গাজার উভয় প্রান্তে লড়াই চলছে। গাজার জাবালিয়াতে প্রবেশ করেছে ইসরাইলি বাহিনী। এই এলাকাটি হামাসমুক্ত বলে আগে ঘোষণা দিয়েছিল ইসরাইলি সেনাবাহিনী। এখানেই গাজার শরণার্থী শিবিরগুলো অবস্থিত।

গ্যালান্টের দাবি, কয়েক মাস ধরে এই ইস্যুটি বারবার উত্থাপন করলেও, তাতে সাড়া পাননি তিনি।

গ্যালান্ট ও গ্যান্টজ উভয়ের মতে, গাজায় সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখলে, ইসরাইলে নিরাপত্তা ঝুঁকি বাড়বে। এদিকে, নেতানিয়াহুর শাসক জোটের কট্টর ডানপন্থী সদস্যরা বিশ্বাস করেন হামাসকে পরাজিত করতে অব্যাহত নিয়ন্ত্রণ প্রয়োজন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর