ফিলিস্তিন ইস্যুতে ভেটো প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে আহবান ডি-৮’র

আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:৩৪ এএম

জাতিসংঘের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদে যুক্তরাষ্ট্রের ভেটো তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে উন্নয়নশীল দেশগুলোর জোট ডি-৮ গ্রুপ। শনিবার  এ আহ্বান জানায় দেশগুলো।

ইস্তাম্বুলে ডি-৮ গ্রুপের মন্ত্রী পরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন ডি-৮ সদস্য বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধিরা। বৈঠকের পর এক ঘোষণায় ইসরাইলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করার দাবিও জানিয়েছে দেশগুলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফিলিস্তিন ২০১২ সাল থেকেই জাতিসংঘের অ-সদস্য পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে মর্যাদা পাচ্ছে। কিন্তু এর ফলে তারা পূর্ণ সদস্যের সুযোগ সুবিধা পায় না।

গত মাসে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে নিরাপত্তা পরিষদকে বিষয়টি অনুকূলভাবে পুনর্বিবেচনা করার সুপারিশও করেছে সাধারণ পরিষদ।

সম্প্রতি তাদের পূর্ণ সদস্য হওয়ার এক দফা চেষ্টায় ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। আর এই যুদ্ধে ইসরাইলকে অস্ত্র সরবরাহের মাধ্যমে যুক্তরাষ্ট্র মদদ দিচ্ছে বলে অভিযোগ জানিয়ে আসছে মানবাধিকার গোষ্ঠী ও অন্যান্য সমালোচকরা।

কয়েক মাস ধরে গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য চাপ দিচ্ছে ফিলিস্তিনিরা। চলমান সংঘাত ও ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনের প্রসার- দুইটি বিষয়কেই অবৈধ বলে মনে করছে জাতিসংঘ।

গাজায় ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়ে গেছে এবং আরও প্রায় ৮৪ হাজার মানুষ আহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর