হুথি হামলায় আরেক ব্রিটিশ জাহাজ ডোবার আশঙ্কা

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৫:১৭ পিএম

ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে ‘টিউটর’ নামের দ্বিতীয় আরেকটি ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

ইউকেএমটিও, হুথি এবং অন্যান্য উৎসের আগের প্রতিবেদন অনুসারে, গ্রিক মালিকানাধীন টিউটর কয়লা বহন করছিল। ১২ জুন ক্ষেপণাস্ত্র ও একটি বিস্ফোরক-বোঝাই রিমোট-নিয়ন্ত্রিত নৌকা দিয়ে এটির ওপর হামলা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একটি নিরাপত্তা আপডেটে ইউকেএমটিও বলেছে, ‘সামরিক কর্তৃপক্ষ টিউটরের সর্বশেষ যে অবস্থান রিপোর্ট করেছিলো, সেখানে সামুদ্রিক ধ্বংসাবশেষ ও তেল দেখা গেছে বলে জানিয়েছে।’

এ বিষয়ে মন্তব্যের জন্য টিউটরের ব্যবস্থাপকের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়নি। জাহাজটির একজন ক্রু সদস্য হামলার সময় টিউটরের ইঞ্জিন রুমে ছিলেন এবং তিনি এখন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

ইরান-সমর্থিত হুথিরা নভেম্বর থেকে লোহিত সাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে। গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে এই হামলা পরিচালনা করছে তারা।

এর আগে, প্রথমবারের মতো যুক্তরাজ্যের মালিকানাধীন রুবিমার জাহাজটিকে ডুবিয়ে দেয় হুথিরা। ক্ষেপণাস্ত্র আঘাত হানার প্রায় দুই সপ্তাহ পর ২ মার্চ জাহাজটি বিধ্বস্ত হয়ে ডুবে যায়।

হুথিরা লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ, একইসঙ্গে পালাউয়ের পতাকাযুক্ত ভারবেনাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করার এক সপ্তাহ পর ইউকেএমটিও এর জাহাজ ‘টিউটর’ ডুবে যাওয়া আশঙ্কা করা হচ্ছে। ভারবেনা কাঠের নির্মাণ সামগ্রীতে বোঝাই ছিল।

হামলার কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে ভারবেনার নাবিকরা জাহাজ পরিত্যাগ করেছিল। জাহাজটি এখন এডেন উপসাগরে ভেসে যাচ্ছে। এটি ডুবে যাওয়ার বা আরও হামলা শিকার হওয়ার ঝুঁকিতে রয়েছে।

নভেম্বর থেকে এ পর্যন্ত অন্য একটি জাহাজও দখল করেছে হুথিরা। পৃথক হামলায় তিন নাবিককে হত্যা করেছে তারা।

হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে বাণিজ্যিক জাহাজগুলোকে সুয়েজ খালের বাণিজ্য শর্টকাট রাস্তা থেকে আফ্রিকার আশেপাশের দীর্ঘ রুটে সরিয়ে নিতে বাধ্য করা হচ্ছে। এতে করে ডেলিভারি বিলম্বিত হচ্ছে এবং খরচের পরিমাণও বাড়ছে, যা বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করেছে।

সোমবার ইয়েমেনের হোদেইদাহ আন্তর্জাতিক বিমানবন্দর ও লোহিত সাগরের সালিফ বন্দরের কাছে কামারান দ্বীপকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। গত সপ্তাহে জাহাজে হুথিদের হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালিয়েছে তারা।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
বিশ্ব রাজনীতির কেন্দ্র এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনার আগে সেখানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তবে এই বৈঠকের ভাগ্য এখন...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনির একজন শীর্ষ উপদেষ্টা হুমকি দিয়েছেন যে, তেহরান যেভাবে হোরমুজ প্রণালী কার্যত অচল করে দিয়েছে, ঠিক সেভাবেই তাদের মিত্ররা (হুতি) বাব আল-মানদাব শিপিং রুটটিও বন্ধ করে...
মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে, ঠিক তখনই ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা ওয়াশিংটনকে এক প্রকার ‘শর্তযুক্ত শান্তির’ প্রস্তাব দিয়েছে। হুতিদের পক্ষ থেকে জানানো...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর