ইসরাইলে সামরিক অভিযানের হুমকি এরদোয়ানের

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ফিলিস্তিনিদের সমর্থনে প্রয়োজনে ইসরাইলে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন। নিজ শহর রিজে ক্ষমতাসীন একে পার্টির এক বৈঠকে রোববার এরদোয়ান তার বক্তব্যে গাজায় নির্বিচার হত্যাকাণ্ড বন্ধে এ সামরিক অভিযানের পরোক্ষ হুমকি দেন।

এর আগে, এরদোয়ানকে ইরাকের সাবেক প্রেসিডেন্ট প্রয়াত সাদ্দাম হোসেনের সঙ্গে তুলনা করে ইসরাইল। এর জবাবে তুরস্ক দেশটিতে হামলার পাল্টা হুমকি দিলো। এর আগে, এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে। খবর টাইমস অব ইসরাইল’র।

রিজে একে পার্টির বৈঠকে রোববার এরদোয়ান তার বক্তব্যে বলেন, ফিলিস্তিনের সঙ্গে ইসরাইল যেন এসব অযৌক্তিক কাণ্ড না করতে পারে সেজন্য আমাদের অত্যন্ত শক্তিশালী হতে হবে। যেভাবে আমরা (নাগর্নো) কারবাখে প্রবেশ করেছি, যেভাবে লিবিয়ায় প্রবেশ করেছি, একই কাজ আমরা তাদের সঙ্গেও করতে পারি। আমরা পারি না এমন কিছুই নেই। আমাদের শুধু বলিষ্ঠ থাকতে হবে। কেন আমরা এমনটি করতে পারবো না, তার কোনো কারণ নেই। আমরা যেন এসব পদক্ষেপ নিতে পারি, এজন্য আমাদের অবশ্যই শক্তিশালী হতে হবে।

২০২০ সালে এরদোয়ানের নির্দেশে আরমেনিয়ার সঙ্গে ভূখণ্ড নিয়ে বিবাদে আজারবাইজানকে সামরিক সহায়তা দেয় তুরস্ক। নাগর্নো-কারবাখ অঞ্চলকে ঘিরে ৪৪ দিনের এ সংঘাতে তুরস্কের সেনাবাহিনী সরাসরি অংশ না নিলেও আজারবাইজানের বাহিনীকে সহায়তা দিয়েছে। একই বছর তুরস্ক লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত জাতীয় ঐকমত্যের সরকারের সমর্থনে ত্রিপোলিতে সামরিক বাহিনীর সদস্যদের পাঠিয়েছিল।

এদিকে, এরদোয়ানের এ বক্তব্যের পর ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী ক্যাটজ বলেন, এরদোয়ান সাদ্দাম হোসেনের পথে হাঁটছেন। সেখানে কি হয়েছিল এবং কীভাবে ঘটনার অবসান হয়েছিল, সেটা তার মনে রাখা উচিত।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, যেভাবে গণহত্যাকারী হিটলারের সময় ঘনিয়ে এসেছিল, ঠিক একইভাবে গণহত্যাকারী নেতানিয়াহুর সময়ও ঘনিয়ে আসছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি স্বাক্ষরে ওয়াশিংটনের নেওয়া পদক্ষেপে যদি উপসাগরীয় দেশ ওমান কোনো বাধা সৃষ্টি করে, তবে সে দেশেও বিধ্বংসী সামরিক হামলা চালানোর নজিরবিহীন হুমকি দিয়েছেন মার্কিন...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর