ইসরাইলি হামলার মধ্যে জিম্মি নিয়ে আলোচনা হবে না: হামাস

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৮:৪০ পিএম

ইসরাইলি হামলা অব্যাহত থাকলে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাপন্থি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে। লড়াই বন্ধ হলেই কেবল বিষয়টি নিয়ে আলোচনা হবে। 

মঙ্গলবার এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ এ মন্তব্য করেছেন। খবর বিবিসি’র।

বিবৃতিতে ইসমাইল হানিয়াহ বলেছেন, একাধিক পক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। বন্দি বিনিময়ের মাধ্যমে জিম্মিদের মুক্তি দিতে মধ্যস্থতার প্রস্তাব দেওয়া হয়েছে। যোগাযোগ করা সব পক্ষকে আমরা জানিয়ে দিয়েছি লড়াই শেষ না হওয়া পর্যন্ত বন্দি শত্রুদের মুক্তির বিষয়ে আলোচনা হবে না। আর আমাদের নির্ধারিত শর্তেই কেবল তারা মুক্তি পাবে।

এর আগে, সোমবার হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এক ভিডিও বার্তাতেও একই ধরনের মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, এটি স্পষ্ট যে, গাজা উপত্যকায় আমাদের জনগণের মতো জিম্মিরাও ঝুঁকিতে রয়েছে। আমরা নিশ্চিত করতে চাই গোলাবর্ষণের মধ্যে ও আগ্রাসন চলমান অবস্থায় বা লড়াইয়ের মধ্যে জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হবে না।

তিনি বলেন, অনেক জিম্মিকে বিভিন্ন স্থানে রাখা হয়েছে। কয়েকজন ইসরাইলি হামলায় নিহত হয়েছেন বলেও জানান তিনি।

অন্তত চারজন বেসামরিক হামাসের জিম্মায় থাকা অবস্থায় গাজা সীমান্তের কাছে নিহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন।

জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত গিলাদ এরডান সোমবার বলেছেন, হামাসের হাতে বন্দি সেনা ও বেসামরিকের সংখ্যা ১০০ থেকে ১৫০ হতে পারে।

শনিবার শুরু হওয়া হামাস-ইসরাইল সংঘাতের চতুর্থ দিনেও গাজায় ইসরাইলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ফিলিস্তিনে ৭ শতাধিক ও ইসরাইলে ৯ শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। উভয় পক্ষে আহতের সংখ্যা আরও কয়েক হাজার।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গুরুত্বপূর্ণ বাণিজ্য আলোচনা শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় উত্তর আমেরিকায় নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। শুক্রবার গভীর রাতে নির্ধারিত সময়সীমা অতিক্রমের আগেই ৫০ শতাংশ...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর