বিদ্যুৎবিহীন গাজা, বিপদে হাসপাতাল

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৭:১৫ পিএম

বিধ্বস্ত গাজা উপত্যকার একমাত্র বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে এলাকাটি।

হামাসের হামলার পর থেকে ইসরাইল গাজা অবরোধ করেছে রেখেছে। তার বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে।

বিবিসি বলছে, বিদ্যুৎ চলে যাওয়ার অর্থ হলো, জ্বালানি থাকা সাপেক্ষে গাজার নাগরিকরদের এখন জেনারেটরের উপর নির্ভর করতে হবে।

গাজা উপত্যকা থেকে আল জাজিরার সংবাদদাতা ইউমনা এলসাইদ জানিয়েছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সতর্ক করেছিলো, জ্বালানি শেষ হয়ে যাওয়ায় স্থানীয় সময় দুপুর ২টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাবে।

বিদ্যুৎ ছাড়া, হাসপাতালগুলিকে তাদের জরুরি জেনারেটরের উপর নির্ভর করতে হচ্ছে, যা দিয়ে তারা মাত্র দুই থেকে চার দিন কাজ চালাতে পারবে।

বিদ্যুৎ না থাকার অর্থ হলো, কোনও পানি সরবরাহ ব্যবস্থা এবং হাসপাতালের লিফট থাকবে না। বুধবার রাত গাজা থাকবে অন্ধকারে নিমজ্জিত।

আল জাজিরার এই সাংবাদিক বলেন, তাদের ফোনে চার্জ থাকবে না।

ধ্বংসের তীব্রতা বোঝাতে তিনি বলেছেন, গাজাকে মধ্যযুগীয় যুগে নিয়ে যাওয়া হয়েছে। গাজা ধ্বংসের দ্বারপ্রান্তে।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর