গাজায় ইসরাইলি বোমায় ১১ জাতিসংঘকর্মী নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:২৮ পিএম

ফিলিস্তিনের গাজায় শনিবার শুরু হওয়া ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত জাতিসংঘের ১১জন কর্মী নিহত হয়েছেন। 

বুধবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা নিহতের তথ্য জানায়। খবর রয়টার্স’র। 

১৯৪৯ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর ‘ইউনাইটেড ন্যাশন্স রিলিফ ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডব্লিউএ)’ গঠন করা হয়। গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননের শরণার্থীদের শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা ও মানবিক সহযোগিতা প্রদানে কাজ করে থাকে সংস্থাটি।

গত শনিবার ভোরে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরাইলে রকেট হামলা শুরু করে। এরপর দখলকৃত গাজায় গত সোমবার থেকে খাদ্য, পানি ও জ্বালানি প্রবেশ বন্ধ করে দেয় ইসরাইল। 

সংঘাতের পঞ্চম দিনে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুয়ায়ী, ইসরাইলি হামলায় নিহত ৯০০ ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলি নিহত বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর