হামাসের সব সদস্যকে হত্যার হুমকি নেতানিয়াহুর

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:২৯ পিএম

হামাসের ঘাঁটি হিসেবে পরিচিত গাজায় অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইসরাইল। একই সঙ্গে ওই অভিযানে হামাসের সব সদস্যকে ‘হত্যা’ করা হবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক সেনাপ্রধান বেনি গ্যান্টজের সঙ্গে যুদ্ধকালীন জরুরি সরকার গঠনের পর তিনি এ হুমকি দেন। খবর ওয়াশিংটন পোস্ট’র।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ ষষ্ঠ দিনে গড়িয়েছে। সংঘাতে গাজা ও ইসরাইলে প্রায় ২৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন।

গাজা ইসরাইলি বাহিনীর হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে। চারদিকে বিধ্বস্ত ভবনের ইট-পাথর। জ্বালানির অভাবে গাজার একমাত্র বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে গেছে। আপাতত জেনারেটর দিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা চালিয়ে নেওয়া হচ্ছে। তবে সেখানেও জ্বালানি ফুরিয়ে আসছে।

এরই মধ্যে বুধবার গাজায় অভিযান চালাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সেনাবাহিনীর সাবেক প্রধান বেনি গ্যান্টজের সঙ্গে যুদ্ধকালীন জরুরি সরকার গঠন করেছেন। নতুন সরকার শুধু সংঘাত সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত নেবে বলে দুই নেতা একমত হয়েছেন।

বিশেষ করে গাজায় ব্যাপক সংখ্যক সৈন্য পাঠিয়ে হামাসের আস্তানা গুড়িয়ে দেওয়া হবে বলে উভয় নেতাই ঐক্যমত্যে পৌঁছেছেন। এজন্য ৩ লাখ ৬০ হাজার রিজার্ভ সেনা মোতায়েন করতে প্রস্তুতি নিয়েছে ইসরাইল।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘প্রত্যেক হামাস সদস্যই (আমার চোখে) মৃত ব্যক্তি। হামাসের সব সদস্যকে হত্যা করা হবে।’

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর