জরুরি অবস্থা মোকাবেলায় ইসরাইলে ঐক্যমতের সরকার, গঠন হলো যুদ্ধকালীন মন্ত্রিসভা

আপডেট : ১১ অক্টোবর ২০২৩, ০৯:১৩ পিএম

‘জরুরি অবস্থা মোকাবেলায়’ ঐক্যমতের সরকার গঠন করার ঘোষণা দিয়েছে ইসরাইল। দেশটির প্রদানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা বেনি গ্যান্টজ এই সরকার গঠনে সম্মেত হয়েছে। খবর আল জাজিরার।

নেতানিয়াহু গ্যান্টজ, প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্তের সমন্বয়ে একটি যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করা হবে যৌথ বিবৃবি জানানো হয়েছে।

বিরোধী নেতা বেনি গ্যান্টজ এক সময় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার আগে মিলিটারি চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্বে ছিলেন।

বুধবার গ্যান্টজের ন্যাশনাল ইউনিটি পার্টির বিবৃতিতে বলা হয়েছে, গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধের সাথে সম্পর্কিত বিষয়গুলো ছাড়া এই ঐক্যমতের সরকার অন্য কোনো বিষয়ে নীতি বা আইন প্রণয়ন করবে না।

টাইমস অব ইসরাইল জানিয়েছে এই ঘোষণষার আগে তেল আবিবের মিলিট সদরদপ্তরের গ্যান্টজের সঙ্গে আধঘণ্টার বৈঠক করেন নেতানিয়াহু।

নেতানিয়াহুর বর্তমান সরকারের অংশীদারদের অতি-ডানপন্থী এবং রক্ষণশীল দলগুলির কী হবে সে ব্যাপারে স্পষ্ট এখনও কিছু জানা যায়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে প্রাক্তন আইডিএফ চিফ অফ স্টাফ গাদি আইজেনকোট এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার পর্যবেক্ষক হিসাবে কাজ করবেন নতুন এই সরকারে কাজ করবেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামামের নজিরবিহীন হাহমলার পর পাল্টা আক্রমণ করে ইসরাইল। বুধবার এখন পর্যন্ত এক হাজার ৫৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচ হাজার ১৮৪ জন। 

এদিকে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, হামাসের হামলায় তাদের ১২০০ নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজার ৮০০ জন।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বিমান হামলায় ২২ হাজার ৬০০টির বেশি আবাসিক ভবন, ১০টি স্বাস্থ্যকেন্দ্র এবং ৪৮টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবরুদ্ধ গাজায় পানি, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরাইল। মানবাধিকার সংস্থাগুলো বলছে, দখলকৃত জনগোষ্ঠীকে মৌলিক প্রয়োজনীয়তা থেকে বঞ্চিত করা একটি যুদ্ধাপরাধ।

টাইমস অব ইসরাইল বলছে, যুদ্ধকালীন মন্ত্রিসভা মূলত সরকারের বর্তমান নিরাপত্তা মন্ত্রিসভাকে অগ্রাহ্য করার তৈরি করা হয়েছে।

ইসরাইলের রাজনীতিতে এ ধরনের ঘটনাকে ‘নাটকীয়’ বলে আখ্যা দিয়ে দেশটির গণমাধ্যমগুলো।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর