গাজা-ইসরাইল যুদ্ধ: মৃতের সংখ্যা ৪২০০ ছাড়ালো

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০১:০০ এএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। সবশেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত এক হাজার ৪০০ জনের বেশি ইসরাইলি নিহতের কথা জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

অপরদিকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুই হাজার ৮০৮ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় বড় ধরনের স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল, চলছে আকাশ অভিযানও। নিহতের পাশাপাশি ইসরাইলে প্রায় ৩৫শ’ লোক আহত হয়েছেন। ফিলিস্তিনে আহতের সংখ্যা ১১ হাজার ছুঁই ছুঁই।

হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছেন তারা এখনও জেরুজালেম এবং তেল আবিব লক্ষ্য করে রকেট ছুড়ছেন।

অপরদিকে তেল আবিব গাজায় পানি, খাবার ও জ্বালানী সরবরাহের সবগুলো রুট বন্ধ করে দেয়ায় সেখানকার মানবিক সংকট চরমে পৌঁছেছে।

হামলায় দুই পক্ষেরই হতাহতের সংখ্যা বাড়ছে সমান তালে।

এ পরিস্থিতিতে মানবিক বিপর্যয় এড়াতে একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। ইসরাইলে সঙ্গে হামাসের সংঘাত নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে।

ইসরাইল-হামাসের সংঘাতে করণীয় নিয়ে ‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ইসলামি সহযোগিতা সংস্থাও (ওআইসি)। ইসলামিক সামিটের বর্তমান চেয়ার সৌদি আরব ওআইসি’র সদস্যভুক্ত দেশগুলোকে বুধবার জেদ্দায় অনুষ্ঠান হতে যাওয়া ওই সভায় যোগদানের আহ্বান জানিয়েছে।

একাত্তর/আরএ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর