গাজায় হাসপাতালে হামলার দায় অস্বীকার ইসরাইলের

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৪ পিএম

অবরুদ্ধ গাজার কেন্দ্রে অবস্থিত আল আহলি হাসপাতালে বিমান হামলার দায় অস্বীকার করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদি গোষ্ঠীর ব্যর্থ রকেট উৎক্ষেপণ চেষ্টাকে দায়ী করছে ইসরাইলি বাহিনী।

মঙ্গলবার রাতের ওই বিমান হামলায় নিহত বেড়ে ইতোমধ্যে অন্তত ৫০০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা অনেক হওয়ায় চিকিৎসা সরঞ্জামাদির ঘাটতিতে নিহত বাড়তে পারে। খবর বিবিসি’র।

গাজায় ইসরাইলি বাহিনীর ওই হামলার হওয়ার সময় হাসপাতালে অনেক রোগী ভর্তি ছিলেন। ইসরাইলি বিমান হামলা থেকে বাঁচতে নিরাপদ ভেবে হাসপাতালে আশ্রয়ও নিয়েছিলেন অনেক নারী ও শিশু। 

কিন্তু প্রাণে বাঁচতে পারেননি তারা কেউ। জায়গায় জায়গায় মানুষের মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। উদ্ধার করার মতো লোকেরও সংকট দেখা দেয়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা প্রধান জানিয়েছেন, ইসরাইলি হামলায় ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, নিহত কমপক্ষে ৫০০ জন হবে।

এমন হত্যাযজ্ঞে নিন্দার ঝড় বইছে আরব বিশ্বের পাশাপাশি অন্যান্য জায়গায়ও। ইসরাইল বিরোধী স্লোগান দিতে দেখা গেছে জর্ডান ও তুরস্কসহ আরও কয়েকটি দেশে। একে বর্বর হামলা উল্লেখ করে নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার একটি হাসপাতালে হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যায় আমরা ক্ষুব্ধ। অনেকে আহত হয়েছেন। এ ধরনের বর্বর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা।’ একইভাবে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইরানও।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর