১২ থাই নাগরিককে মুক্তি দিলো হামাস

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৫৯ পিএম

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চারদিনের যুদ্ধবিরতির প্রথমদিনে ১২ জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস সরকার।  

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে থাইল্যান্ডের ওই বন্দিদের মুক্তি দেয়া হয়। 

থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন এক এক্স পোস্টে (টুইট) বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রেথা থাভিসিন বলেছেন, নিরাপত্তা বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এরইমধ্যে আমাদের ১২ নাগরিককে মুক্তি দিয়েছে হামাস।

তিনি আরও বলেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে থাই দূতাবাসের কর্মকর্তারা তাদের বরণ করে নেবে। পরবর্তীতে মুক্তি পাওয়াদের নাম ও বিস্তারিত জানানো হবে।

এদিকে যুদ্ধবিরতির চুক্তির আওতায় ইসরাইলের হাতে জিম্মি থাকা অন্তত ৩৯ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেয়া হবে বলে জানা গেছে। 

তবে থাইল্যান্ডের এসব নাগরিকদের মুক্তির বিষয়ে হামাস-ইসরাইলের মধ্যে আগে কোনো চুক্তি হয়নি।

এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এসময় প্রায় ২৫০ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস। শুক্রবার থেকে চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হলে এসব বন্দিদের মুক্তির বিষয়ে একমত হয় দুই পক্ষ।  

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর