গাজায় বোমার চেয়ে বেশি মৃত্যু হবে রোগে: ডব্লিউএইচও

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত টানা ৪৮ দিন নির্বিচারে বোমাবর্ষণ করেছে ইসরাইল। 

গাজার কর্মকর্তাদের দাবি, এই সময়ে উপত্যকায় ৪০ হাজার টন বোমা ফেলেছে ইসরাইল। এতে ১৪ হাজার আট শতাধিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছে আরও ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। 

তবে বোমা হামলার এই বিভীষিকার চেয়েও গাজায় ভয়ঙ্কর রূপ নিতে পারে বিভিন্ন রোগের প্রকোপ। বিষয়টি নিয়ে এরই মধ্যে সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, গাজায় বোমার চেয়েও বেশি প্রাণহানি হতে পারে বিভিন্ন রোগে। বিবিসির খবর। 

গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনরুদ্ধার করা না গেলে সেখানে বোমা হামলায় মানুষের মৃত্যুর চেয়েও বেশি মানুষের মৃত্যু ঘটতে পারে রোগের চিকিৎসা না পেয়ে। গাজাইয় জাতিসংঘ পরিচালিত কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভিড়ের মধ্যে শিশুরা ব্যাপকহারে ডাইরিয়া এবং শ্বাসপ্রশ্বাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। জাতিসংঘ কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়ে আছে প্রায় ১১ লাখ মানুষ।

ক্যান্সারের মতো ক্রনিক রোগে আক্রান্ত রোগীরাও কোনও চিকিৎসা পাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।

জাতিসংঘের হিসাব মতে, গাজায় গত ৭ সপ্তাহে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে ১৮ লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে। প্রায় ৬০ শতাংশ মানুষই আশ্রয় নিয়ে আছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ- এর ১৫৬ টি কেন্দ্রে।

ডব্লিউএইচও এর মুখপাত্র মার্গারেট হ্যারিস জেনিভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ওই সব কেন্দ্রের পরিস্থিতি খতিয়ে দেখা গেছে, সেখানে আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঘটেছে। পাঁচ বছর ও এর বেশি বয়সী শিশুদের মধ্যে দেখা গেছে ডাইরিয়ার প্রকোপ; যার মাত্রা নভেম্বরের শুরুর দিকে ছিল স্বাভাবিকের চাইতে ১০০ গুণ বেশি।

তাদের নেই কোনও চিকিৎসা। আর চিকিৎসা ছাড়া বিশেষত, শিশুদের অবস্থা খারাপের দিকে যেতে পারে এবং তারা খুব দ্রুতই মারা পড়তে পারে।

 

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর