পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে দুই কিশোর নিহত

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর অভিযানে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা অনেক বেড়ে গেছে। 

মঙ্গলবার পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী এ অভিযান চালায় বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এএফপি’র।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের তুবাসে ১৪ বছর বয়সী আমির ওয়াহদান নিহত হয়। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, সেখানে তারা দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে গিয়েছিল।

এদিকে, প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে জানিয়েছে, ফিলিস্তিনি কিশোররা ইসরাইলি সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে পাথর ছুড়লে সৈন্যরা পাল্টা গুলি চালায়। ফলে সেখানে সংঘর্ষ বেধে যায়।

ইসরাইলি সেনাবাহিনী জানায়, ‘বেশ কিছু বন্দুকধারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় তারাও পাল্টা জবাব দেয়।’

ফিলিস্তিনি মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনের রামাল্লার কাছে ১৭ বছর বয়সী মালিক দেঘরেহ ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী তল্লাশি চালানোর জন্য একটি গ্রামে প্রবেশের পর সেখানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে সেখানে যে কিশোরটি মারা গেছে তার শরীরে চারটি গুলি লেগেছে বলে জানিয়েছে ফিলিস্তিনি মন্ত্রণালয়।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পশ্চিম তীরে (ওয়েস্ট ব্যাংক) যখন ইসরাইলি সামরিক অভিযান এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে, ঠিক তখনই মারাত্মক অর্থসংকটে পড়ে নিজেদের খাদ্যসহায়তা অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা...
নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যের একটি গ্রামে মধ্যরাতে চালানো এক অতর্কিত হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। স্থানীয় প্রতিনিধি ও বাসিন্দারা মঙ্গলবার এই মর্মান্তিক তথ্য নিশ্চিত...
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি উগ্রপন্থী বসতি স্থাপনকারীদের সহিংসতা নতুন করে চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্যমতে, তাণ্ডব চালিয়ে বসতি স্থাপনকারীরা দুটি মসজিদে অগ্নিসংযোগ করার পাশাপাশি...
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের আবহে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। বসিরহাটে গুলিচালনা থেকে শুরু করে পানিহাটিতে বোমা হামলা, একাধিক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর