ইসরাইলের বিরুদ্ধে আবারও লড়াই শুরুর ঘোষণা ইয়েমেনের

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৩ পিএম

সাতদিনের যুদ্ধবিরতি শেষে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে আবারও হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। জবাবে পাল্টা আক্রমণ করছে হামাস যোদ্ধারা। এমন পরিস্থিতিতে ইসরাইলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরুর ঘোষণা দিলো ইয়েমেন। 

শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, গাজায় ইসরাইলি আগ্রাসন যখন পুরোপুরিভাবে বন্ধ হবে তখনই কেবল পাল্টা আক্রমণ বন্ধ করবে ইয়েমেন। খবর পার্সটুডের।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, “আনাসরুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথির নির্দেশের সাথে সঙ্গতি রেখে এবং মহান ইয়েমেনি জাতি তথা স্বাধীনতাকামী আরবদের আহবানের প্রতি সম্মান রেখে ইয়েমেনি বাহিনী ইসরাইলি শত্রুর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান আবার শুরু করার জন্য সম্পূর্ণ প্রস্তুতির কথা ঘোষণা করেছে।”

ইসরাইল ভূখণ্ডে হামলা চালানোর পাশাপাশি ইয়েমেন উপকূল দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরাইলি জাহাজও তাদের বৈধ টার্গেটে পরিণত হবে বলেও হুমকি দিয়েছে ইয়েমেন। 

গেলো সপ্তাহে ইয়েমেন উপকূল থেকে ইসরাইলি মালিকানাধীন দু'টি জাহাজ আটক করার পাশাপাশি এডেন উপসাগরে ইউএসএস মেসনের আরলে-বার্ক ক্লাস ডেস্ট্রয়ার লক্ষ্য করে দু'টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। পরে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় একটি জাহাজ উদ্ধার করতে সক্ষম হয় তেল আবিব।     

এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ শেষ হয়। এর পরপরই ইসরাইল গাজার ওপর বিমান হামলা শুরু করে। এছাড়া, গাজার বিভিন্ন এলাকায় ট্যাংক থেকেও গোলাবর্ষণ করে। জবাবে হামাস ইসরাইলের কয়েকটি শহর লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। গাজার কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর