বিদেশে থাকা হামাস নেতাদের হত্যার পরিকল্পনা ফাঁস

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:২২ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা শেষ করার পর বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী হামাস নেতাদের হত্যা করার পরিকল্পনা করছে তেল আবিব। ইসরাইলি গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। 

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দৈনিকটি জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে মোসাদসহ ইসরাইলের গোয়েন্দা সংস্থাগুলো লেবানন, তুরস্ক ও কাতারসহ অন্যান্য পারস্য উপসাগরীয় দেশে বসবাসরত হামাস নেতাদের হত্যা করার জন্য তালিকা তৈরির কাজে হাত দিয়েছে। 

ইসরাইল বলছে, গাজা উপত্যকায় চলমান সংঘাতে হামাস পরাজিত হবে এবং হামাস সরকারের সব নেতা ও যোদ্ধা নিহত হবে। এরপর বাকি থাকবে কেবল প্রবাসী হামাস নেতারা। তখন তাদের হত্যা করা হবে।  

যদিও হামাস বলেছে, এ যুদ্ধে ইসরাইলি সেনারা অপমানজনকভাবে হারবে এবং গাজা উপত্যকা ত্যাগ করবে।

মার্কিন দৈনিকটি আরও জানিয়েছে, প্রবাসী হামাস নেতাদের হত্যা করা হবে কিনা- ইসরাইলি নেতাদের সামনে এখন আর সে প্রশ্ন নেই বরং তারা এখন এই প্রশ্ন নিয়ে কাজ করছে যে, কবে ও কোথায় তাদেরকে হত্যা করা হবে।

এর আগে নভেম্বর মাসের শেষদিকে এক বক্তব্যে ইসরাইলি প্রধানমন্ত্রী প্রবাসী হামাস নেতাদের হত্যার আভাস দিয়ে বলেন, হামাস নেতারা বিশ্বের যেখানেই থাকুক তাদের হত্যা করার জন্য তিনি মোসাদকে নির্দেশ দিয়েছেন।

অবশ্য ইসরাইলের সর্বশেষ পরিকল্পনাটি সবার সমর্থন লাভ করতে ব্যর্থ হবে বলে জানিয়েছেন মোসাদের সাবেক পরিচালক এফরাইম হেলভি। 

তিনি বলেন, ইসরাইলের এই ধরনের কর্মকাণ্ডের অনাকাঙ্ক্ষিত পরিণতি হতে পারে এবং অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করতে পারে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে বলছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অন্য দেশে বসবাসরত ফিলিস্তিনি নেতাদের হত্যা করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইসরাইলের। 

তবে গুপ্ত হামলায় সব সময় সফল হয়নি মোসাদ। ১৯৯০ এর দশকেও লেবাননের রাজধানী বৈরুতে হামাস নেতা খালেদ মিশালকে হত্যা করতে যায় ইসরাইলি গোয়েন্দারা, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর