হামাসের আক্রমণে ইসরাইলি মন্ত্রীর ছেলে নিহত

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি আইজেনকোটের ছেলে গাল মেইর আইজেনকোট উত্তর গাজায় বোমা বিস্ফোরণ নিহত হয়েছেন। তিনি ইসরাইলি সেনাবাহিনীতে মাস্টার সার্জেন্ট হিসেবে নিযুক্ত ছিলেন।

বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ও দেশটির ক্ষমতাসীন লিকুদ পার্টি এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স ও সিএনএনের। 

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ বছর বয়সী মাস্টার সার্জেন্ট গাল মেইর আইজেনকোট ইসরাইলের ৫৫১ তম রিজার্ভ কমান্ডো ব্রিগেডের ৬৯৯ তম ব্যাটালিয়নের যুদ্ধ সৈনিক ছিলেন। তিনি উত্তর গাজা উপত্যকায় যুদ্ধে মারা গেছেন। 

 গাল মেইর আইজেনকোট।

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রীসভার দপ্তরবিহীন মন্ত্রী গাদি আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত আইডিএফের জেনারেল স্টাফের প্রধান ছিলেন এবং চার দশক ধরে সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছেন। ৭ অক্টোবর ইসরাইলে হামাস সরকারের বিশেষ অভিযানের পর গাদি আইজেনকোট ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভায় দপ্তরবিহীন হিসেবে যোগ দেন। তিনি বেনি গ্যান্টজের জাতীয় ঐক্য পার্টির সদস্য এবং ২০২২ সালে নেসেটে নির্বাচিত হন।

গাদি আইজেনকোট তার ছেলের বিষয়ে বলেন, তার ছেলে প্রথমে সেনাবাহিনীর গোয়েন্দা শাখায় যোগ দেয়। কিন্তু ওই সময় নিজের বাবার পরিচয় ব্যবহার করেনি। এর বদলে নিজের যোগ্যতায় সেনাবাহিনীতে জায়গা করে নিয়েছিল।

গাল মেইর আইজেনকোটের মৃত্যুর পর এক এক্স পোস্টে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শোক প্রকাশ করেছেন। শুক্রবার মেইরের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন তিনি। 

নেতানিয়াহু বলেন, আমাদের বীরেরা বৃথা জীবন দেননি। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাবো। 

এর আগে বৃহস্পতিবার গাজার জাবালিয়ায় বোমা বিস্ফোরণ গুরুতর আহত হন গাল মেইর। পরে ইসরাইলের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

৭ অক্টোবরের পর থেকে হামাসের অভিযানে প্রায় পাঁচ শতাধিক ইসরাইলি সেনা সদস্য নিহত হয়েছে। যায় মধ্যে প্রায় ৯০ জন গাজায় স্থল অভিযানের সময় নিহত হয়েছে।         

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর