গাজায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়ালো

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫০ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়েছে। রোববার তিন মাসের অধিক সময় ধরে চলমান ইসরাইল-হামাস সংঘাতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত ৭ অক্টোবর থেকে এ অঞ্চলে ইসরাইলি আগ্রাসনে মোট ২৫ হাজার ১০৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৬২ হাজার ৬৮১ জন আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এপি’র।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা বলেন, ইসরাইলি হামলায় যেখানে চিকিৎসকরা পৌঁছাতে পারেন না, সেখানে অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনে একদিনের হতাহতের সংখ্যা উল্লেখ করে আল-কিদরা বলেন, ২৪ ঘণ্টায় কমপক্ষে ১৭৮ জনের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শুধু তাই না, প্রায় ৩০০ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজায় ইসরাইলের আক্রমণের ধরণ বিশ্লেষণ করে জাতিসংঘ বলেছে, ইসরাইল-হামাস যুদ্ধে শিশু ও নারীরা ভোগান্তির শিকার হচ্ছেন সবচেয়ে বেশি।

জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, গাজার মোট জনসংখ্যার প্রায় ৮৫ শতাংশ মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। হাজার হাজার মানুষ জাতিসংঘ-চালিত বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও তাঁবু ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। তাদের এক-চতুর্থাংশ মানুষ অনাহারে রয়েছেন।

গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত সাধারণ মানুষ ও যোদ্ধাদের পার্থক্য করতে না পারলেও কর্মকর্তারা বলছেন, নিহতদের মধ্যে দুই-তৃতীয়াংশ রয়েছেন শিশু ও নারী।

কিন্তু, ইসরাইলি সামরিক বাহিনী বলছে, প্রায় নয় হাজার ফিলিস্তিনি যোদ্ধা হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এদিকে গাজা আক্রমণ শুরুর পর থেকে ১৯৫ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর