গাজায় গণহত্যা বন্ধে ইসরাইলকে নির্দেশ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১০:২১ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য ইসরাইলকে নির্দেশ দিয়েছে হেগের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একইসঙ্গে গাজায় আরও মানবিক সহায়তা প্রবেশ এবং যারা এ গণহত্যার নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ইসরাইলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায়ে শুক্রবার এ নির্দেশ দেয় আইসিজে। খবর পার্সটুডে ও আল জাজিরার।  

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা গেলো ডিসেম্বরে এই মামলা দায়ের করে। শুক্রবার রায় শোনার জন্য দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আদালতে উপস্থিত ছিলেন।

এদিকে মামলার রায়ে আদালত ইসরাইলকে অবশ্যই গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে হবে বলে নির্দেশ দিলেও যুদ্ধ বন্ধ করার কথা বলেনি।

তবে হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জহুরি আদালতের এই রায়কে 'গুরুত্বপূর্ণ ঘটনা' বলে অভিহিত করেছেন।  

তিনি বলেন, আদালতের এই রায়ের কারণে ইহুদিবাদী ইসরাইল আরও বেশি এক ঘরে হয়ে পড়বে এবং তারা যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা উন্মোচিত হবে। 

বার্তা সংস্থা রয়টার্সকে জুহরি বলেন, আদালত যে সিদ্ধান্ত দিয়েছে তা বাস্তবায়নের জন্য দখলদারকে এখন বাধ্য করতে হবে।

আন্তর্জাতিক বিচার আদালতের এ রায় কার্যকর করার ক্ষমতা নেই, জানিয়ে বিশ্লেষকরা বলেছেন, তবে এর ফলে ইসরাইল এবং তার মিত্র যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়বে। কারণ যুদ্ধবিরতির জন্য বৈশ্বিক আহবান আরও জোড়ালো হচ্ছে। 

ইসরায়েল গণহত্যা চালিয়েছে কিনা শুক্রবারের এ রায় তা নির্ধারণ করে না। তবে আইজেসি'র বর্তমান সভাপতি বিচারক জোয়ান ডোনাহু অস্থায়ী রায় ঘোষণা করার সময় বলেছিলেন যে, আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে গাজার 'বিপর্যয়কর পরিস্থিতি' তার চূড়ান্ত রায় দেওয়ার সময় আরও খারাপ হতে পারে। 

এর আগে দক্ষিণ আফ্রিকা এই মামলা দায়ের করলে ইসরাইল মামলা ঠেকানোর জন্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক চেষ্টা চালিয়েছে। পাশাপাশি তারা গণহত্যার অভিযোগ অস্বীকার করে। 

মামলার রায়ে আদালত বলেছে, তারা দক্ষিণ আফ্রিকার আর্জির সাথে একমত এবং এই মামলা করার এখতিয়ার তাদের রয়েছে। 

আদালত আরও বলেছে, দক্ষিণ আফ্রিকা যে অভিযোগ করেছে, গণহত্যা কনভেনশন অনুযায়ী তার অনেক কিছুই গাজায় ঘটছে। 

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু।  

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরাইল জোটের মধ্যে চলমান সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে ইসরাইলকে লক্ষ্য করে ইরান বড়ো ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে দেশটির লাখ লাখ বাসিন্দা...
দীর্ঘ দুই বছরের ভয়াবহ যুদ্ধের পর এবার কিছুটা আপেক্ষিক শান্তিতে পবিত্র রমজান মাস শুরু করেছেন গাজাবাসীরা। গত ১০ অক্টোবর ২০২৫ থেকে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতির ফলে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও,...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর