যুদ্ধবিরতির ধারেকাছেও নেই হামাস-ইসরাইল

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০২:০১ পিএম

দিন যত গড়াচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে অনিশ্চয়তা ততই বাড়ছে। মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে, গাজায় যুদ্ধবিরতির ধারেকাছেও নেই ইসরাইল-হামাস। 

রমজান শুরুর আগে একটি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে চুক্তির লক্ষ্যে গত কয়েকসপ্তাহ ধরে চেষ্টা চালিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। সোমবার থেকে পবিত্র রমজান শুরু হয়েছে। কিন্তু বহুল প্রত্যাশিত যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা এখনও দেখা যায়নি। মঙ্গলবার কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে গাজার পরিস্থিতি ‘খুবই জটিল’। 

এ প্রেক্ষিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা চুক্তির কাছাকাছি নেই। এর অর্থ আমরা উভয়পক্ষকে এমন কোনো একটা বিন্দুতে মিলিত হতে দেখছি না যাতে, চুক্তি বাস্তবায়নের জন্যে বর্তমানের মতপার্থক্য দূর করা সম্ভব হয়।

তবে একটি চুক্তিতে পৌঁছাতে সবপক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য নির্দিষ্ট সময়সীমার কথা বলা সম্ভব নয়। এছাড়া যুদ্ধ খুবই জটিল অবস্থায় আছে বলেও সতর্ক করলেন তিনি।

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এসময় ইসরাইলি সেনাসহ ২০০ বা তারও বেশি লোককে বন্দি করে গাজায় নিয়ে যান হামাসের যোদ্ধারা।

হামাস জানায়, ইসরাইলের কারাগারে জিম্মি থাকা কয়েক হাজার ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি না দিলে, আটক ইসরাইলিদের মুক্তি দেবে না সংগঠনটি। পরে ইসরাইলের সাথে চারদিনের যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি করে হামাস সরকার। চারদিনের যুদ্ধবিরতিতে ইসরাইলের কারাগারে বছরের পর বছর ধরে বন্দি থাকা মোট ১৫০ ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরাইল। আর বিনিময়ে গাজায় আটক ৫০ ইসরাইলি বন্দিকে মুক্তি দেয় হামাস। 

সংগঠনটির হাতে এখনও প্রায় ১৫০ জন ইসরাইলি বন্দি রয়েছেন। দফায় দফায় অভিযান চালিও তাদের উদ্ধার করতে পারেনি ইসরাইল।   

হামাস বলছে, ফিলিস্তিনের সব বন্দিকে মুক্তি দিলে এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেই ইসরাইলি বন্দিদের মুক্তি দেয়া হবে, তার আগে নয়। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা পাঁচ মাস ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় উল্লেখযোগ্য অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর