রাফায় ইসরাইলের স্থল হামলা চালানো ভুল হবে: ব্লিঙ্কেন

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০১:৪১ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে স্থল হামলা চালানো ইসরাইলের জন্য ভুল হবে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য সফরকালে বৃহস্পতিবার মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শাকুরির সঙ্গে কায়রোতে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামাসকে পরাজিত করার জন্য সেখানে হামলা চালানো ‘অপ্রয়োজনীয়’। ব্লিঙ্কেনের এমন বক্তব্য যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যকার সম্পর্কের চলমান তিক্ততাকে আরেকবার সামনে আনলো। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বুধবার সৌদি আরবে অবতরণের মধ্য দিয়ে ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্য সফর শুরু করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন। রিয়াদে তিনি সৌদি আরবের ডি ফ্যাক্টো নেতা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন।

এরপর বৃহস্পতিবার কায়রোতে বৈঠক করেছেন মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে। সেখানে শীর্ষ আরব কূটনীতিকদের সঙ্গে যুদ্ধবিরতি এবং গাজার সংঘাত-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় হামাসের হাতে জিম্মি ইসরাইলিদের মুক্তির বিনিময়ে ‘অবিলম্বে একটি টেকসই যুদ্ধবিরতি’র প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। এ নিয়ে শুক্রবার কাতারে শীর্ষ পর্যায়েও আলোচনা চলবে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার যুদ্ধ মন্ত্রিসভার সঙ্গে দেখা করতে শুক্রবার ইসরাইলেও যাচ্ছেন ব্লিঙ্কেন।

ইসরাইলি জিম্মিদের মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি খসড়া প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ব্লিঙ্কেন বলেন, আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পেশ করেছি। এই প্রস্তাবের মাধ্যমে ইসরাইলি জিম্মিদের মুক্তি ও অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা ইসরাইলের আত্মরক্ষার অধিকারের পক্ষে আছি। কিন্তু গাজার বেসামরিক নাগরিকদের হত্যা এবং তাদের ভয়াবহ দুর্ভিক্ষের কবলে ফেলা যাবে না।

তবে নেতানিয়াহু বলেছেন, রাফাহ আক্রমণ না করে হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জন করা সম্ভব না।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইউক্রেনের দোনবাস অঞ্চলের যুদ্ধের ময়দান এখন যেন এক রক্তক্ষয়ী দাবার বোর্ড। ইউক্রেনের পূর্ব রণাঙ্গনে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর কাস্টিয়ানটিনিভকার একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে রুশ সেনা বাহিনী।...
সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের মুখে ইরানি সশস্ত্র বাহিনীকে সহায়তা করতে চেচেন সামরিক ইউনিটগুলো ইরানে মোতায়েন হওয়ার প্রস্তুতি ঘোষণা করেছে। রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভের অনুগত এই...
ইরান যুদ্ধের এক মাস পূর্তি উপলক্ষে দেওয়া এক বার্তায় দেশটির একজন শীর্ষ কর্মকর্তা সেই আশঙ্কার কথাই ব্যক্ত করেছেন, যা উত্তপ্ত উপসাগরীয় অঞ্চলসহ বিশ্বের সাধারণ মানুষ মনে মনে ভয় পাচ্ছিল, ওয়াশিংটনের...
পারস্য উপসাগরের উত্তপ্ত জলরাশি আর মধ্যপ্রাচ্যের আকাশ এখন এক ভয়াবহ মহাপ্রলয়ের সাক্ষী হতে যাচ্ছে। একদিকে যুদ্ধের দামামা, অন্যদিকে কূটনৈতিক টেবিলে নতি স্বীকার না করার অনড় জেদ, সব মিলিয়ে ইরান-আমেরিকা...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর