আল-শিফায় লাশের ওপর দিয়ে ট্যাঙ্ক চালালো ইসরাইল

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০৪:৩১ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকার আল-শিফা হাসপাতালে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি সেনারা। সেখানে লাশের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেবার অভিযোগ উঠেছে। গাজার উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হাসপাতালটিতে গত সপ্তাহ থেকেই সামরিক অভিযান ও হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। 

ইসরাইলি হায়েনারা সেখানে চিকিৎসা নিতে আসা শত শত রোগী এবং আশ্রয় গ্রহণকারী হাজার হাজার মানুষকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাচ্ছে। একজন ফিলিস্তিনি নারী প্রত্যক্ষদর্শী বলেছেন, ইসরাইলি সেনারা শিফা হাসপাতালে নারীদের হত্যা করার আগে ধর্ষণ করছে।

এবার অভিযোগ উঠেছে লাশের উপর দিয়ে ট্যাঙ্ক চালিয়ে দেয়ার। আল শিফা থেকে থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিরা জানিয়েছেন, ইসরাইলি ট্যাঙ্ক এবং সাঁজোয়া বুলডোজার কমপক্ষে চারটি মৃতদেহ এবং অ্যাম্বুলেন্সের উপর দিয়েই চলে গেছে। সময়ের সঙ্গে ইসরাইলিরা আরও হিংস্র হয়ে উঠছে। 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, তীব্র গোলাগুলির কারণে তাদের মেডিকেল টিমের সদস্যরা সেখানে আটকা পড়েছেন। হাসপাতাল থেকে প্রায় এক হাজার মানুষকে ধরে নিয়ে গেছে ইসরাইলি সেনাবাহিনী। হাসপাতালটিতে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 

ইসরায়েল বলছে, আল-শিফা হাসপাতালে এবং এর আশেপাশে সপ্তাহব্যাপী অভিযানে কয়েক ডজন হামাস যোদ্ধাকে হত্যার পাশাপাশি ৪৫০ জনকে গ্রেপ্তার করেছে তারা। এই অঞ্চলে হামাসের অস্ত্র ও অবস্থান রয়েছে বলে দাবি ইসরাইলের। যদিও এর সপক্ষে কোন প্রমাণ দিতে পারেনি তারা। 

এছাড়া হাসপাতালের ভেতর প্রসূতি ওয়ার্ড এবং জরুরি কক্ষের ভেতর থেকে হামাস হামলা চালাচ্ছে ও বিস্ফোরক নিক্ষেপ করছে বলে দাবি জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। যদিও হামাস এবং গাজার হাসপাতালগুলোর মেডিকেল স্টাফরা ইসরাইলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

রোববার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ গাজার আরো দু’টি হাসপাতাল অবরোধ করেছে। দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের এবং আল আমাল হাসপাতালের দিকে সামরিক বহরকে ছুটতে দেখা গেছে। একইসাথে সেখানে ব্যাপক গোলাবর্ষণ এবং বন্দুক হামলা চালানো হচ্ছে।

রেড ক্রিসেন্ট বলেছে, ড্রোন থেকে প্রচার করা বার্তায় আল আমাল হাসপাতালের সবাইকে উলঙ্গ হয়ে সে জায়গা ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। সেই সঙ্গে আইডিএফ সদস্যরা হাসপাতালের প্রবেশমুখে ব্যারিকেড দিয়ে রেখেছে। হাসপাতালের কর্মিরা চরম বিপদে রয়েছে। তারা নড়াচড়াও করতে পারছে না।

লোকজনকে সেখান থেকে সরে যেতে বাধ্য করতে ইসরাইল স্মোক বোমা ছুড়ছে। ইসরাইলি বাহিনী বলেছে, সন্ত্রাসী অবকাঠামো গুঁড়িয়ে দেয়ার লক্ষ্যে তারা আল আমাল হাসপাতালে অভিযান শুরু করেছে। বিমান থেকে হামলার মধ্য দিয়ে তারা এ অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তারা। 

এদিকে, আল-শিফা হাসপাতালে ইসরাইলি সেনাদের ভয়াবহ তাণ্ডব নিয়ে আন্তর্জাতিক সমাজের ‘লজ্জাজনক নীরবতার’ তীব্র সমালোচনা করেছে হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, হাসপাতালটিতে ইসরাইলি আগ্রাসন প্রমাণ করে, আন্তর্জাতিক সমাজ ও জাতিসংঘ ওই আগ্রাসন ঠেকাতে চরমভাবে ব্যর্থ হয়েছে। 

হামাস আরও মনে করে, আন্তর্জাতিক সমাজ ইসরাইলের প্রধান মিত্র আমেরিকাকে তেল আবিবের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করাতে বাধ্য করতে পারছে না। এতে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক সমাজ ইসরাইলের গণহত্যা মেশিনকে বন্ধ করতে নৈতিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

একাত্তর/এসি
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
চলমান মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের মধ্যেই ইরানে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হচ্ছে। এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে এবার দেশটির পার্লামেন্টে বিল জমা...
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণকে কেন্দ্র করে যুক্তরাজ্য ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক চরম উত্তেজনা তৈরি হয়েছে। লন্ডন যদি এই অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে বাণিজ্য ও নীতিগত নিষেধাজ্ঞা আরোপ...
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় এলাকা এবং পায়রা সমুদ্রবন্দর সংলগ্ন সাগরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হয়ে উঠেছে উত্তাল। সাগরের তীব্র...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে এসে নিউইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের আলোচনায় প্রথমবারের মতো...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর