ইসরাইলের জন্য অস্ত্রবাহী জাহাজ ভিড়তে দিলো না স্পেন

আপডেট : ১৭ মে ২০২৪, ০৫:২৬ পিএম

গাজা উপত্যকায় আগ্রাসন ও গণহত্যা শুরুর পর থেকেই দখলদার ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। এর ধারাবাহিকতায় এবার ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী একটি জাহাজ ফিরিয়ে দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশটি। 

বৃহস্পতিবার স্প্যানিশ সরকার ঘোষণা করেছে, ইসরাইলের জন্য অস্ত্র বহনকারী আর কোনো জাহাজকে স্পেনের বন্দরে ভিড়তে দেয়া হবে না।

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, এই প্রথম আমরা এটি করেছি কারণ, এই প্রথমবারের মতো আমরা ইসরাইলে জন্য অস্ত্রের চালান বহনকারী একটি জাহাজ শনাক্ত করেছি যেটি স্পেনের একটি বন্দরে ভিড়তে চেয়েছিল। 

এর আগে পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানান, মারিয়ান ড্যানিকা নামের জাহাজটি ২১ মে দক্ষিণ-পূর্ব স্পেনের কার্টেজেনার বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল।

এ বিষয়ে আলবারেস বলেন, ইসরাইলে অস্ত্র বহনকারী যেকোনো জাহাজ স্প্যানিশ বন্দরে ভিড়তে চাইলে তার সাথে একই নীতি গ্রহণ করা হবে। 

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সুস্পষ্ট কারণে এই ধরনের অনুরোধকে নিয়মতান্ত্রিকভাবে প্রত্যাখ্যান করবে জানিয়ে তিনি আরও বলেন, আসলে মধ্যপ্রাচ্যে আর অস্ত্রের প্রয়োজন নেই, বরং সেখানে শান্তি দরকার।

গেলো মাসের শুরুতে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছিলো স্পেনসহ ইউরোপের চার দেশ। এরই ধারাবাহিকতায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছিলেন, এ বছরের জুলাই মাসের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে চলেছে তার দেশ।   

অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারিত্ব ও নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে গেলো বছরের নভেম্বর মাসে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্পেনের বার্সেলোনা নগরী। 

স্পেনের এমন পদক্ষেপে কে গাজার হামাস স্বাগত জানালেও ক্ষুব্ধ ইসরাইল ও তার পশ্চিমা মিত্ররা। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর