ধ্বংসস্তূপে গাজায় বিবর্ণ ঈদ

আপডেট : ১৬ জুন ২০২৪, ০৯:০৮ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা সাত মাসেরও বেশি সময় ধরে গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। দখলদার বাহিনীর অব্যাহত বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। এ যেন এক মৃত্যু আর আতঙ্কের উপত্যকা। এমন বাস্তবতার মাঝেই এসেছে আরেকটি ঈদ। 

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বহু দেশের মতো রোববার গাজাতেও পালিত হচ্ছে ঈদুল আজহা। কিন্তু নেই ঈদের আনন্দ। ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাও বিবর্ণ কাটছে গাজাবাসীর। 

যদিও দক্ষিণ গাজায় বেশি পরিমাণে ত্রাণসামগ্রী প্রবেশ করাতে রোববার আক্রমণে ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করেছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। কিন্তু তাতেও ফেরেনি গাজার সেই চিরচেনা ঈদ।  

কেমন কাটছে গাজাবাসীর ঈদুল আজহা? কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ আন্তর্জাতিক গণমাধ্যমের ছবিতে উঠে এসেছে সেই চিত্র।

সব হারিয়ে খোলা আকাশের নিচে ত্রাণের অপেক্ষায় গাজার একটি পরিবার। ছবি: রয়টার্স।

ঈদের সকালে গাজার শিশুদের হাতে মিষ্টি রুটি তুলে দিচ্ছেন এক বাসিন্দা। ছবি: আল জাজিরা।

গাজার শিশুদের মুখে নেই সেই চিরচেনা হাসি। ছবি: নিউ আরব।

ঈদের নামাজ শেষে খুতবা শুনছেন গাজাবাসী। ছবি: আল জাজিরা।

খোলা আকাশের নিচে নামাজ আদায় করছে গাজার নারীরা। ছবি: আল জাজিরা।

চারদিকে ধ্বংসস্তূপ, কোথাও যাওয়ার নেই। ছবি: ভ্যানগার্ড নিউজ।

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর