হামাসকে নির্মূল করা সম্ভব নয়: আইডিএফ মুখপাত্র

আপডেট : ২০ জুন ২০২৪, ০৩:৩৫ পিএম

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে নির্মূল করার যে লক্ষ্য নিয়ে ইসরাইলি বাহিনী গাজায় গত আট মাস ধরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তা পূরণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

আপাতদৃষ্টিতে মনে হচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের এমন মন্তব্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে টানাপড়েন আরও বাড়িয়ে দেবে। বুধবার টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, আইডিএফ মুখপাত্র দেশটির টেলিভিশন চ্যানেল থার্টিন নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘হামাসকে ধ্বংস করা বা নিশ্চিহ্ন করার চেষ্টা- এক কথায় বলতে গেলে তা জনগণের চোখে ধুলো দেওয়ার মতো।’

তিনি বলেন, ‘হামাস একটি আদর্শ। হামাস একটি দল। এর অবস্থান জনগণের হৃদয়ে- যারাই মনে করেন, আমরা হামাসকে নির্মূল করতে পারি তারা ভুল করছেন।’

তিনি সতর্ক করে বলেন, ‘ইসরাইল সরকার যদি বিকল্প না পায়, তাহলে হামাস গাজায় থেকে যাবে।’

আইডিএফ মুখপাত্রের এমন মন্তব্যের জেরে নেতানিয়াহুর কার্যালয় এক বার্তায় জানিয়েছে, ‘যুদ্ধকালীন মন্ত্রিসভা হামাসের সামরিক ও দেশ চালানোর সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। প্রতিরক্ষা বাহিনীর কাজ সেই লক্ষ্য বাস্তবায়ন করা।’

আইডিএফ মুখপাত্রের কার্যালয় এক বার্তায় বলেছে, সামরিক বাহিনী সরকারের যুদ্ধের লক্ষ্য পূরণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। আইডিএফ মুখপাত্র ‘হামাসের মতাদর্শ’ নিয়ে কথা বলেছেন। এর বাইরে কেউ কিছু ভাবলে, তা সেই সাক্ষাৎকারের ভুল ব্যাখ্যা হবে বলেও বার্তায় মন্তব্য করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় প্রায় সাড়ে ৩৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৮৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট গত বৃহস্পতিবার যখন তাঁর দ্বিতীয় সন্তানের জন্মের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করলেন, তখন হয়তো ভাবেননি যে সাত সমুদ্র তেরো নদী পারের ইরান...
এই পরিকল্পনা অনুযায়ী, একটি আন্তর্জাতিক শান্তি পরিষদের তত্ত্বাবধানে ফিলিস্তিনের একটি টেকনোক্র্যাট সংস্থা অন্তর্বর্তী সময়ে গাজা শাসন করবে।
ইতালির প্রসিকিউটররা শনিবার জানিয়েছেন, সে দেশে অবস্থিত বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে অর্থায়নের সন্দেহে তারা ৯ জনকে গ্রেপ্তার করেছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
ইংল্যান্ড ও লিভারপুলের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান আর নেই। ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াই শেষে ৭৫ বছর বয়সে মারা গেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। সোমবার এক পারিবারিক বার্তার মাধ্যমে তাঁর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর