লোহিত ও ভূমধ্যসাগরে চার জাহাজে হুথি হামলা

আপডেট : ৩০ জুন ২০২৪, ০১:১১ এএম

লোহিত সাগরে একটি লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। শুক্রবার এক টেলিভিশন বিবৃতিতে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এ দায় স্বীকার করেন। 

একটি সামুদ্রিক সংস্থা বলেছে, জাহাজটিকে লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হুথিরা। এছাড়া, ভূমধ্যসাগরে দুইটি জাহাজসহ আরও তিনটি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে হুথিরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই কথা বলেছে।

হুথিরা বলেছে, ইসরাইল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যকার যুদ্ধে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করছে।

ইয়াহিয়া সারি বলেছেন, গোষ্ঠীটি তেলবাহী ট্যাংকার ডেলোনিক্সে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেটি ‘সরাসরি আঘাত’ করেছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এর আগে বলেছিল, জাহাজটিকে ইয়েমেনি বন্দর হোদেইদাহ থেকে ১৫০ নটিক্যাল মাইল (১৭২ মাইল) উত্তর-পশ্চিমে লক্ষ্যবস্তু করা হয়। তবে জাহাজটিতে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। সেটি উত্তর দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে, সারি আরও বলেছেন, লোহিত সাগরে আইওনিস জাহাজের পাশাপাশি ওয়ালের তেলবাহী ট্যাংকার এবং ভূমধ্যসাগরে জোহানেস মার্স্ক জাহাজে হামলা চালিয়েছে হুথিরা।

এ অঞ্চলে হুথিদের হামলার কারণে নভেম্বর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে, অনেক জাহাজ লোহিত সাগরে হয়ে সুয়েজ খালের দিকে না গিয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্তের চারপাশের দীর্ঘ পথ বেছে নিতে বাধ্য হয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু আর আকাশপথে সীমাবদ্ধ নেই; এটি এখন সমুদ্রের নীল জলকে তেলের কালচে কালো আর আগুনের লাল রঙে রাঙিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ইরাকি জলসীমায় ইরানের আত্মঘাতী নৌযানের আঘাতে দুটি বিশাল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন কেবল মিসাইল আর বোমার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, এটি এখন এক ভয়াবহ বৈশ্বিক অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। বুধবার পারস্য উপসাগরে তিনটি বাণিজ্যিক জাহাজে ইরানি হামলার পর তেহরান কঠোর...
ইসরাইলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এ হামলার ঘটনায় আটজন আহত হয়েছে। তবে পুরো ঘটনার বিস্তারিত এখনো পর্যালোচনা করছে ইসরাইল।
ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিওন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর