গাজায় একদিনেই পাঁচ সাংবাদিক নিহত

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১২:৫৫ এএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।

গাজার সংবাদমাধ্যম জানিয়েছে, নতুন পাঁচজনসহ এখন পর্যন্ত ১৫৮ জন সাংবাদিক ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। ইসরাইলি অপরাধ যাতে প্রকাশ না পায়, সেজন্য ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করে হামলা চালাচ্ছে ইহুদি সেনারা। খবর আল-জাজিরা’র।

১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্কভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’। সংস্থাটি জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রুয়ারিতে জানিয়েছে, গেল তিন দশকে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে হামাস-ইসরায়েল যুদ্ধে। 

নিহত সাংবাদিকদের মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছে সংস্থাটি। পাশাপাশি সংবাদকর্মীদের হত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

গাজায় নয় মাস ধরে চলমান যুদ্ধে প্রাণ গেছে ৩৮ হাজারের বেশি মানুষের। এরমধ্যে বেশিরভাগ নারী ও শিশু। সম্প্রতি হামাস-ইসরাইল যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারী দেশগুলো।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
গাজায় উত্তেজনা আবারও তীব্র আকার ধারণ করেছে। ইসরাইলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থায় রয়টার্স জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকায় বিমান হামলা ও...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর