লেবাননে ইসরাইলি হামলায় ফাতাহ কমান্ডার নিহত

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

ফিলিস্তিনের বৃহত্তম ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল ফাতাহের সামরিক শাখার একজন কমান্ডার ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারান তিনি। হিজবুল্লাহর সঙ্গে তিনি কাজ করতেন বলে দাবি করেছে ইসরাইল। 

ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ বুধবার জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই কমান্ডারের নাম খলিল আল-মাকদাহ। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

ফাতাহের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেড এক বিবৃতিতে বলেছে, খলিল আল-মাকদাহ উপকূলীয় শহর সিডনে ‘ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময়’ নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরাইলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল-মাকদাহ নিহত হন।

এদিকে, ইসরাইলি সামরিক বাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল-মাকদাহকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে তারা দাবি করেছে, আল-মাকদাহ এবং তার ভাই মুনির ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সাথে কাজ করছিলেন।

ইসরাইলি সামরিক বাহিনী তাদের ওই বিমান হামলার ফুটেজ প্রকাশ করেছে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতাহ গ্রুপ পরিচালিত হয়। এ ঘটনায় এখনও মাহমুদ আব্বাসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
মার্কিন-ইসরাইলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ইরানের হামলার পর এবার দেশটিতে পালটা হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। আজ ভোরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর