হামাস-ইসরাইল সংঘর্ষ: ৯ মার্কিন নাগরিক নিহত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১০:০৩ পিএম

হামাস-ইসরাইল সংঘর্ষে কমপক্ষে ৯ মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সকালে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাট মিলার এ তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে সিএনএন

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, আমি নিশ্চিত করতে পারি, ভয়াবহ এ হামলায় দুর্ভাগ্যবশত ৯ জন মার্কিন প্রাণ হারিয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের সংখ্যা আগামীতে আরও বাড়তে পারে। জো বাইডেন প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি কংগ্রেসকে জানিয়েছে। এ দিকে আর কোনো মার্কিন নাগরিক হামাসের হাতে জিম্মি রয়েছেন কি না তা তদন্ত করছে দেশটির প্রশাসন।

শনিবার সকালে গাজা থেকে ইসরাইলে হামলা চালায় হামাস। কয়েক হাজার রকেট হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি।

আল জাজিরা জানিয়েছে, ওই হামলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলের আট শতাধিক মানুষ নিহত হয়েছেন।

হামাসের হামলার জবাবে গাজায় বিমান থেকে বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এতে এখন পর্যন্ত ৫৬০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

কেএসএইচ
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর