ইসরাইলি হামলায় ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১১:১৬ এএম

গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এখন পর্যন্ত চার হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আল জাজিরার খবর।

এতে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত চার হাজার ৬৫১ জনের মধ্যে এক হাজার ৮৭৩ জনই শিশু। এ ছাড়া এক হাজার ১০১ জন নারী এবং এক হাজার ৬৭৭ জন পুরুষ। পাশাপাশি ইসরায়েলি হামলায় আরও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ৮৩৯ জনই গাজার দক্ষিণাঞ্চলের বাসিন্দা। এর আগে, উত্তরাঞ্চলের লোকজনকে দক্ষিণাঞ্চলে পালাতে বলা হয়েছিল।

এদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ হাজার ১৩২ জন।

অপরদিকে এই যুদ্ধ আরও কয়েক মাস স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট। তিনি বলেন, হামাসের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা আরও কয়েক মাস ধরে চলতে পারে। এই যুদ্ধ একমাস, দুই মাস বা তিন মাস ধরেও চলতে পারে। কিন্তু যুদ্ধ শেষে হামাসের কোনো অস্তিত্ব থাকবে না।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকেই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। যদিও ইসরায়েল দাবি করছে তারা হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তবে হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা।

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে বন্দি থাকার সময় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনেছেন এক ইসরাইলি জিম্মি। ২০২১ সালের ৭ অক্টোবর নোভা সংগীত উৎসব থেকে অপহৃত হওয়া রম ব্রাসলাভস্কি নামক ২১ বছর বয়সী এই...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর