প্রশ্নের মুখে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম

এক দশক ধরে ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তার পদত্যাগের দাবি উঠেছে। দুর্নীতি, সামাজিক বৈষম্য আর সেই সঙ্গে গাজায় গত এক মাস ধরে চলা অমানবিক সহিংসতা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎকে ফেলেছে প্রশ্নের মুখে।
 
ব্যাপক সামাজিক বৈষম্য, আবাসন সংকট, আর সীমাহীন দুর্নীতির অভিযোগে এক দশক ধরেই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবি উঠছে। বারবারই নেতানিয়াহু বেঁচে গেছেন। 

৭ অক্টোবর ইসরাইলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকমী সংগঠন হামাস। সেই হামলা রুখতে ব্যর্থ হয় নেতানিয়াহু প্রশাসন। ফলে তার বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরেও বিক্ষোভ করেছে ইসরায়েলিরা।

প্রশ্নের মুখে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ, ছবি: সংগৃহীত

যুদ্ধের কারণে ইসরাইলে স্থানচ্যুত হয়েছে ১ লাখ ২০ হাজার ইহুদি এবং হামাসের হাতে জিম্মি ২৪০ জনের ব্যাপারে উদাসীনতা এই ক্ষোভকে আরো বাড়িয়ে দিয়েছে।

এই বিক্ষোভগুলো এমন সময়ে হলো যখন এক সমীক্ষায় দেখা গেছে, তিন চতুর্থাংশেরও বেশি ইসরাইলি নেতানিয়াহুর পদত্যাগ চান। জরিপে দেখা গেছে, ৭৬ শতাংশ ইসরাইলি মনে করেন নেতানিয়াহুর এখনই পদত্যাগ করা উচিত। ৬৪ শতাংশ বলেছে, যুদ্ধ শেষ হবার পর দ্রুত ইসরাইলের নির্বাচন দেয়া উচিৎ।

এছাড়া হামাসের হামলার জন্য কে সবচেয়ে বেশি দায়ী- এমন এক প্রশ্নের উত্তরে ৪৪ শতাংশ ইসরাইলিই নেতানিয়াহুকে দায়ী করেছেন। সামরিক ও গোয়েন্দা সংস্থা নিরাপত্তা ব্যর্থতার কথা স্বীকার করলেও নেতানিয়াহু হামাসের আকস্মিক হামলার জন্য কোনও দোষ স্বীকার করেননি। 

এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর দুটি উপায় আছে। প্রথমত, তাকে নিজে থেকে পদত্যাগ করতে হবে, দ্বিতীয়ত সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাকে নির্বাচনে হারাতে হবে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তারা বলছেন, নেতানিয়াহুর রাজনৈতিক দিন সম্ভবত ফুরিয়ে আসছে। বাইডেনের ইসরাইলের সফরে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে সেই কথার পুনরাবৃত্তি ছিল বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা । 

গত ২৭ বছরের মধ্যে ১৬ বছর দেশ শাসন করে আসছেন নেতানিয়াহু। এখনও আদালতে তার বিরুদ্ধে তিনটি দুর্নীতির মামলা বিচারাধীন আছে।

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য নিষেধাজ্ঞা ও কড়া হুঁশিয়ারিকে এক প্রকার খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ইরানে নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। সামরিক বিশ্লেষকদের...
ডোনাল্ড ট্রাম্পের সাথে নিজের ‘মধুর’ সম্পর্ককে পুঁজি করে এতদিন ইসরাইলি জনগণের কাছে নিজেকে অনন্য ও অপরাজেয় রাষ্ট্রনায়ক হিসেবে জাহির করে আসছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু চলতি সপ্তাহে...
লেবানন পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক এখন খাদের কিনারায়। গতকাল সোমবার এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ উগরে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর