গাজার প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার দাবি ইসরাইলের

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

গাজার প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার দাবি করছে ইসরাইল। হামাস বলছে, গাজার বেসামরিক মানুষদের হত্যা ছাড়া এই যুদ্ধে ইসরাইলের আর কোন অর্জন নেই। চলমান সংঘাতে গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার তিন'শ ২৮ জনে দাঁড়িয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী।
 
ইসরাইল দাবি করেছে, তাদের সেনারা গাজার অনেক ভেতরে ঢুকে পড়ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, ইসরাইলি সেনারা গাজায় স্থল, বিমান এবং নৌ পথে, সমন্বিত হামলা চালিয়েছে। আর গাজার বাসিন্দারা বলছেন, শহরের প্রাণকেন্দ্রে হামলা চালাতে অবস্থান নিয়ে আছে ইসরাইলের ট্যাংক। 

তিনি দাবি করেছেন, পায়ে হেঁটে এবং সাঁজোয়া যান ও ট্যাঙ্কে করে সেনারা গাজার প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে।  তাদের সেনাদের একটিই লক্ষ্য, গাজায় হামাসের অবকাঠামো, কমান্ডার, বাঙ্কার, যোগাযোগ কক্ষ সব কিছুই ধ্বংস করে দেয়া। সেই লক্ষ্য অর্জনের পথে শেষ ধাপে রয়েছে ইসরাইলের সেনারা। 

গাজার প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার দাবি ইসরাইলের

গ্যালান্ট বলেন, গাজায় হামাসের সবচেয়ে সিনিয়র নেতা ইয়াহিয়া সিনওয়ারকে তার বাঙ্কারে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এই সিনওয়ারই এক মাস আগে ইসরাইলে হামলার নির্দেশ দিয়েছিলেন। হামাসের এই সমর নেতা বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, তার কমান্ডের চেইন দুর্বল হয়ে পড়ছে। 

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, গাজা উপত্যকার ভেতর হামাসের এক শক্তিশালী সামরিক ঘাঁটি দখল করেছে তাদের সেনারা। এছাড়া গাজার ভেতর থাকা সেনাদের সহায়তায় হামাসের একটি সেলে বিমান হামলা চালানোর দাবিও করেছে আইডিএফ। 

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, হামাস যোদ্ধারা কাছের এক হাসপাতাল থেকে ইসরাইলি বাহিনীর উপর ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সেনারা উত্তর গাজার একটি স্কুলের ভেতরে লুকানো অস্ত্র খুঁজে পেয়েছে। আর হামাস বলছে, তাদের প্রতিরোধ ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি করছে।

গাজার প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার দাবি ইসরাইলের

এদিকে গাজা উপত্যকার জাবালিয়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বোমা হামলায় অন্তত চারজন নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জনিয়েছে, ইসরাইলি হামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতভর হামলা চালিয়ে বহু বাড়িঘর ধ্বংস করেছে ইসরাইলি বিমান।  

হামাসের ঊর্ধ্বতন নেতা গাজি হামাদ বলেছেন, বেসামরিকদের হত্যা করা ছাড়া আর কোনো  অর্জন নেই ইসরাইলের । তিনি বলেন, আমি ইসরাইলকে চ্যালেঞ্জ করে জানাচ্ছি, গাজাকে ভাঙ্গা যাবে না এবং এটি আমেরিকান ও ইসরাইলের গলার কাঁটা হয়ে রয়ে যাবে। দুই দেশই একদিন ধ্বংস হবে। 

হামাসের আভ্যন্তরণী এক সূত্র জানিয়েছে, তাদের ট্যাঙ্কবিধ্বংসী রকেট হামলায় ইসরাইলের বেশ কয়েকটি আধুনিক ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। আল কাসাম ব্রিগেডের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, প্রতিরোধ আন্দোলনে গেলো ৩২ দিনে ১০০টিরও বেশি ইসরাইলি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

ডিফেন্স নিউজ অনুসারে, একটি মেরকাভার ট্যাঙ্কের দাম প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার।  আল আজিরার মতে, আল কাসামের একটি অ্যান্টি-ট্যাঙ্ক রকেট, আল ইয়াসিনের দাম পাঁচশ’ থেকে দুই হাজার ডলার।  

গাজার প্রাণকেন্দ্রে ঢুকে পড়ার দাবি ইসরাইলের

ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলের উত্তরাঞ্চলে ২০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  উত্তর ইসরাইলের গ্যালিলি এবং গোলান মালভূমি লক্ষ্য করে হিজবুল্লাহ এই রকেট হামলা চালিয়েছে। তবে এই হামলায় ইসরাইলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গাজার তিন দিনের যুদ্ধবিরতির জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন বলেন, এই বিরতি হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে। 

 

 

এআর
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
পবিত্র ঈদুল আজহার এই সময়টাতে মাযেন আল-জেরজাওয়ির দম ফেলার ফুসরত থাকার কথা ছিল না। গাজা সিটির অন্যতম শীর্ষ পশুপালকের খামারে শত শত ভেড়া আর ছাগলের ডাক, আর ক্রেতাদের ভিড়ে মুখর থাকত চারপাশ। কিন্তু আজ...
পবিত্র মাহে রমজান মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য দখলকৃত পূর্ব-জেরুজালেমের ঐতিহাসিক আল-আকসা মসজিদে আসা হাজার হাজার ফিলিস্তিনি মুসল্লির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।...
যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করা হয়েছে। শনিবার হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীর হাতে বন্দি থাকার সময় যৌন নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ এনেছেন এক ইসরাইলি জিম্মি। ২০২১ সালের ৭ অক্টোবর নোভা সংগীত উৎসব থেকে অপহৃত হওয়া রম ব্রাসলাভস্কি নামক ২১ বছর বয়সী এই...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর