নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ, ছয়জন গ্রেপ্তার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

গাজা উপত্যকায় চলমান গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে ইসরাইলের উপকূলীয় শহর সিজারিয়ায় দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ির বাইরে বিক্ষোভ করার সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইসরাইলি গণমাধ্যমের বরাতে শনিবার এ তথ্য নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

বিক্ষোভকারীদের অভিযোগ, লিকুড পার্টির সভাপতি ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার কারণেই ৭ অক্টোবরের ঘটনা ঘটেছে।  

এসময় ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর পদত্যাগেরও দাবি জানান বিক্ষোভকারীরা। একপর্যায়ে পুলিশ অন্তত ছয়জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। তবে দেশটির একাধিক গণমাধ্যম বলছে, এ সংখ্যা আরও বেশি হবে।  

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার সিজারিয়া শহরে আরও বড় বিক্ষোভ হতে পারে। রাস্তায় নেমে আসতে পারে হাজার হাজার ইসরাইলি বাসিন্দা। 

শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ইসরাইলি সামরিক কর্মকর্তারা এক বছরেরও বেশি সময় আগে ৭ অক্টোবরের অভিযানের আভাস পায়। কিন্তু শেষ পর্যন্ত হামাসকে ঠেকাতে ব্যর্থ হয় ইসরাইলি গোয়েন্দা বাহিনী মোসাদ।  

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলের দখলকৃত অঞ্চলে এই দশকের সবচেয়ে বড় অভিযান চালায় গাজার হামাস সরকার। জবাবে গাজায় এক মাসেরও বেশি সময় গণহত্যা চালাচ্ছে তেল আবিব। হত্যা করা হয়েছে ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে।   

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর