ইসরাইলে বোমারু বিমানের যন্ত্রাংশ সরবরাহ, ডাচ সরকারের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১১:৫১ এএম

ইসরাইলকে এফ-৩৫ বোমারু বিমানের যন্ত্রাংশ সরবরাহ করার যে সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ড সরকার, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে তিনটি মানবাধিকার সংগঠন। 

অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফাম নোভিড এবং রাইটস ফোরাম সংগঠন তিনটি স্থানীয় সময় সোমবার হেগের ডিস্ট্রিক্ট কোর্টে ডাচ সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। খবর পার্সটুডে ও আল জাজিরার।

সংগঠনগুলোর অভিযোগ, অবরুদ্ধ গাজার উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালাতে বোমারু বিমান ব্যবহার করছে ইসরাইল। হামলা চালানোর সময় গাজার সামরিক ও বেসামরিক ফিলিস্তিনিদের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না। এ পরিস্থিতিতে বোমারু বিমানের যন্ত্রাংশ সরবরাহের মধ্যদিয়ে নেদারল্যান্ড সরকার ইসরাইলের চলমান যুদ্ধাপরাধে অংশ নিচ্ছে।

সোমবারের শুনানিতে আইনজীবী লিয়েসবেথ জেগভেল্ড বলেছেন, ডাচ সরকারকে অবিলম্বে ইসরাইলের কাছে এফ-৩৫ এর যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে হবে।

জেনেভা কনভেনশনের ১ নম্বর ধারা অনুযায়ী ডাচ সরকার এসব যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে বাধ্য বলেও জানান তিনি। 

যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ নেদারল্যান্ডের উয়েন্সড্রেচট বিমান ঘাঁটিতে মজুদ রেখেছে ওয়াশিংটন। যেসব দেশের কাছে এই যুদ্ধবিমান আছে তাদের প্রয়োজন হলে ইউরোপের এই দেশটি থেকে যন্ত্রাংশ সরবরাহ করা হয়।

এর আগে গেলো ৭ অক্টোবর ইসরাইলের দখলকৃত অঞ্চলে এই দশকের সবচেয়ে বড় অভিযান চালায় হামাস সরকার। এর পরপরই গাজার বেসামরিক বাসিন্দাদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরাইল। এসব হামলায় গাজায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যার অধিকাংশই নারী ও শিশু। 

গাজায় ইসরাইলি হামলা শুরুর দু’সপ্তাহের মাথায় ডাচ সরকার তেল আবিবকে বোমারু বিমানের যন্ত্রাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়। সংবাদটি গণমাধ্যমে আসার পরপরই এর বিরোধিতা করে মাঠে নামে মানবাধিকার সংগঠনগুলো। 

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর