জুমার নামাজের আগে আল-আকসার কাছে ব্যাপক সংঘর্ষ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদের কাছে জুমার নামাজ শুরুর ঠিক কয়েক মিনিট আগে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

শুক্রবার সাংবাদিক সারা খাইরাতের বরাতে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

সারা বলেন, পূর্ব জেরুজালেমে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং প্রথমবারের মতো, শুধুমাত্র একটি এলাকায় নয়, বেশ কয়েকটি এলাকায় ইসরাইলি সেনাদের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে।  

তিনি জানান, এসময় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধারণা করা হচ্ছে যে এগুলো সাউন্ড গ্রেনেডের শব্দ। 

এদিকে সামাজিক মাধ্যমে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ঘোড়ায় চড়ে ইসরাইলি সেনারা জেরুজালেমের পুরাতন শহরের সাতটি গেটের একটি গেট থেকে মুসল্লিদের তাড়া করছে।  

সেখানকার সবশেষ পরিস্থিতির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 

জেরুজালেমকে নিজের রাজধানী হিসেবে দাবি করে ইসরাইল। তাদের এই দাবিকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রও। তবে এই দখলদারিত্বকে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি। আরববিশ্বসহ ইউরোপের বহু দেশ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক আইনে ইসরাইলের দখলকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি স্থাপনকেও অবৈধ হিসেবে বিবেচনা করা হয়।

সাম্প্রতিক ইতালির একটি আদালত বলেছে, ইসরাইলের রাজধানী কখনোই জেরুজালেম নয়। এর রাজধানী তেল আবিব। 

এর আগে ১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধে ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। আর ১৯৮০ সালের মধ্যে পুরো জেরুজালেম তাদের দখলে চলে যায়। 

ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে জেরুজালেম মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে পবিত্র শহর হিসেবে বিবেচিত হয়।

আরবিএস  
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর