নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১২:৫৩ পিএম

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে ইসরাইলের একাধিক শহর লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। এসময় নববর্ষের অনুষ্ঠান পালন বাদ দিয়ে ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে চলে যেতে বাধ্য হয় বহু ইসরাইলি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রোববার স্থানীয় সময় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে রাজধানী তেল আবিবসহ মধ্য ও দক্ষিণ ইসরাইলে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। খবর পার্সটুডে ও আল জাজিরার।    

এদিন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই তেল আবিবসহ বহু ইসরাইলি শহরে সাইরেন বাজতে শুরু করে। এসময় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।  

আল-মায়াদিন টিভি জানিয়েছে, নববর্ষের প্রথম প্রহরে জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকেও রকেট হামলা হয়েছে। 

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ইসরাইলের আকাশে উড়ে আসে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র। এসময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ১০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।     

 

ইসরাইলি গণমাধ্যমগুলো বলছে, এদিন গাজা থেকে তেল আবিবে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।  

এর আগে অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ২১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
গাজা উপত্যকায় যুদ্ধের কারণে সৃষ্ট বিভীষিকা ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের চিত্র ফুটে উঠেছে স্যাটেলাইট প্রযুক্তিতেও। হলিউডের প্রখ্যাত মার্কিন অভিনেত্রী ও মানবিক অধিকারকর্মী এবং জাতিসংঘের বিশেষ দূত...
ফিলিস্তিনিদের অধিকার সমর্থনে উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের অবস্থানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর