গাজায় সহায়তা স্থগিত

আমেরিকার পথেই হাঁটলো ব্রিটেন-কানাডা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:০২ পিএম

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মকর্তা গত সাত অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে হামাসের অবিশ্বাস্য হামলার সঙ্গে জড়িত এমন অভিযোগ ওঠায় এবার সংস্থাটির অর্থায়ন সাময়িকভাবে স্থগিত করে দিয়েছে যুক্তরাজ্য ও কানাডা। এর আগে যুক্তরাষ্ট্র একই ব্যবস্থা নিয়েছে।

শনিবার, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইজরাইলের বিরুদ্ধে গেলো সাত অক্টোবরের হামলায় ইউএনআরডব্লিউএ কর্মীরা জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্য হতবাক হয়েছে, এটি একটি জঘন্য সন্ত্রাসবাদের কাজ, যা যুক্তরাজ্য সরকার বারবার নিন্দা জানিয়ে আসছে।

এর আগে ইসরাইলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিত করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই একই ধরনের ঘোষণা দেয় কানাডাও। দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হোসেন বলেন, গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় কোনো দ্বিধা ছাড়াই নিন্দা করে কানাডা। এ হামলার সঙ্গে ইউএনআরডব্লিউএর কয়েকজন কর্মকর্তা জড়িত থাকার অভিযোগে তারা গভীরভাবে উদ্বিগ্ন।

শুক্রবার ইউএনআরডব্লিউএ কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি জানান, ৭ অক্টোবর ইসরাইলে হামাসের ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মকর্তা জড়িত, তাদের কাছে এমন তথ্য জমা দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলের এমন তথ্য দেয়ার পর ১২ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

১৯৪৮ সালের আরব-ইসরাইল যুদ্ধের কারণে সৃষ্ট লাখ লাখ ফিলিস্তিনি শরণার্থীর দেখাশোনায় জাতিসংঘ সৃষ্টি  করে ইউএনআরডব্লিউএ। বর্তমানে গাজা, পশ্চিম তীর, জর্ডান, সিরিয়া ও লেবাননে অবস্থান করা লাখ লাখ ফিলিস্তিনির স্বাস্থ্য, শিক্ষাসহ নানা ধরনের সামাজিক সেবামূলক কাজে সহায়তা দেয় সংস্থাটি।

সাত অক্টোবর ইসরাইলে ঢুকে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর গাজায় হামলা শুরু করে ইসরাইল। হামাসের হামলায় ইসরাইলে নিহত হয়েছেন প্রায় ১২০০ জন। । এছাড়া হামাস প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর