বয়কটের ধাক্কায় ইসরাইলের ২২৫টি ম্যাকডোনাল্ডস বিক্রি!

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম

গাজা উপত্যকাজুড়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালানো ইসরাইলি হায়েনাদের মুখে বিনে পয়সায় খাবার তুলে বড় ধরনের বিপদে পড়েছে বিশ্বজুড়ে জনপ্রিয় ফাস্ট-ফুডচেইন ম্যাকডোনাল্ডস। বেশ বড় রকম লোকসানের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। অবস্থা এতোটাই খারাপ যে, ইসরাইলে থাকা সবগুলো ফ্র্যাঞ্চাইজ আবার নিজেদের নামে কিনে নিচ্ছে ম্যাকডোনাল্ডস।

গাজায় যুদ্ধে অংশ নেয়া ইসরাইলের সামরিক বাহিনীকে বিলকুল ফ্রিতে খাবার দিচ্ছে ম্যাকডোনাল্ডস- এমন অভিযোগে বিশ্বজুড়ে বয়কটের মুখে পরে প্রতিষ্ঠানটি। বিশেষ করে কুয়েত, মালয়েশিয়া এবং পাকিস্তানে ফিলিস্তিনের সমর্থকরা জোরেশোরে বয়কট চালাচ্ছেন।

গাজায় ইসরাইলের নির্মম হামলা শুরুর পর থেকে এই বয়কটে অনেকটাই লোকসান হয়েছে কোম্পানিটির। অবস্থা বেগতিক দেখে ব্যবসা বাঁচাতে নিজেরাই এগিয়ে এসেছে। ইসরাইলে ম্যাকডোনাল্ডস চেইনের সবটা পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজ ফিরিয়ে নেয়ার উদ্যেগ নেয় মূল প্রতিষ্ঠান।

গেলো ৩০ বছর ধরে অ্যালোনিয়াল নামের একটি প্রতিষ্ঠান ইসরাইলে ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁগুলো পরিচালনা করে আসছিলো। গত জানুয়ারিতে, গাজা উপত্যকায় বুকে ইসরাইলি আগ্রাসন শুরু হবার পর সেদেশের সেনাদের বিনামূল্যে খাবার সরবরাহ করে বয়কটের মুখে পড়ে অ্যালোনিয়াল।

তাদের সঙ্গে ব্যবসা চালাতে গিয়ে ম্যাকডোনাল্ডসও বয়কটের ঝড় থেকে রেহাই পায়নি। ব্যবসার বড় পতন ঠেকাতে শেষ পর্যন্ত অ্যালোনিয়ালের সঙ্গে পথচলায় ইতি টানে ম্যাকডোনাল্ড’স । আল জাজিরা জানাচ্ছে,  অ্যালোনিয়ালের কাছ থেকে ২২৫টি রেস্তোরাঁ কিনে নেয়ার ব্যাপারে চুক্তি চূড়ান্ত করেছে ম্যাকডোনাল্ড’স।

আলোনিয়াল প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী ওমরি পাদান ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরুর পর ইসরাইলি সেনা; এর জন্য বিনামূল্যে খাবার বিতরণ করেন। এতে বিভিন্ন দেশে ম্যাকডোনাল্ডস বয়কট শুরু হয়। বিশেষ করে মধ্যপ্রচ্যে ও এশিয়ার মুসলিম দেশগুলো ফিলিস্তিনের সমর্থকরা এই বয়কটে নেতৃত্ব দিচ্ছেন।

বৃহস্পতিবার হুট করেই ম্যাকডোনাল্ডস জানায়, তারা ইসরাইলের এই ফ্র্যাঞ্চাইজি আলোনিয়ালের থেকে কিনে নেবে। এনিয়ে ঠিক কী চুক্তি হয়েছে তা জানায়নি তারা। তবে কিছু দিন আগেই ম্যাকডোনাল্ডস জানিয়েছিলো, যুক্তরাষ্ট্রের বাইরে তাদের ব্যবসায় বড় ধরনের ক্ষতি করেছে এই বয়কট।

এআরএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর